ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরম ও ঘূর্ণির চ্যালেঞ্জ এড়িয়ে আফগানদের বিপক্ষে ফেভারিট বাংলাদেশ ৩৫ রুপি বেতনে পোস্টার আঁকা নানা পাটেকার আর নেই লাকসামে রেলগেটের পাশে হোটেলে ঢুকল লরি, ৩ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক বাগেরহাটের উন্নয়নে ব্যবসায়ী ও সব মহলের সমন্বয়ের তাগিদ গাজীপুরে অর্থাভাবে থমকে গেছে মেধাবী শামীমের চিকিৎসা, বাবার আকুতি শ্যামনগরের চিংড়ি হ্যাচারিতে দেশের প্রথম ফোল্ডিং সৌরবিদ্যুৎ প্রকল্প চালু পুঠিয়ায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নেই, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ মা ইলিশ রক্ষায় নদীতে জাল না ফেলার আহ্বান মৎস্য প্রতিমন্ত্রীর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ‘হোন্ডাবাহিনীর’ রাজত্ব, আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা দুর্গাপুরে গ্রামীণ সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ও রাবিশ ব্যবহারের অভিযোগ

জাল সনদে ১৮ বছর চাকরি, ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রায় ১৯ বছর ধরে কর্মরত ছিলেন মোহাম্মদ গোলাম মাওলা। তবে তাঁর দীর্ঘ এই চাকরিজীবনের ইতি ঘটেছে জাল শিক্ষাসনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ার মধ্য দিয়ে। চাকরিচ্যুত হওয়ার পর এবার তাঁকে বড় অঙ্কের অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্ট বিভাগের সাধারণ ও সংস্থাপন শাখা গত ১৭ সেপ্টেম্বর এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে, যা আজ রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আদেশে বলা হয়েছে, ২০০৭ সালের ৩১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিকালে মোহাম্মদ গোলাম মাওলা বেতন-ভাতা বাবদ মোট ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা তুলে নিয়েছেন।

আদেশে আরও উল্লেখ করা হয়, গোলাম মাওলার বিরুদ্ধে দায়ের করা বিভাগীয় মামলায় (০৯/২০২১) সব অভিযোগ প্রমাণিত হয়েছে। এর প্রেক্ষিতে নিয়ম অনুযায়ী চলতি বছরের ২১ জানুয়ারি তাঁকে চাকরি থেকে অপসারণ করা হয়। যেহেতু অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর চাকরি শুরু থেকেই বাতিল বলে গণ্য করা হয়েছে, তাই তিনি চাকরিকালে কোনো বেতন-ভাতা পাওয়ার যোগ্য নন।

এই আদেশের পরিপ্রেক্ষিতে মোহাম্মদ গোলাম মাওলাকে আগামী ৩০ দিনের মধ্যে অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

জাল সনদে ১৮ বছর চাকরি, ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ

আপডেট সময় : ০৯:১৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬