ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ রুপি বেতনে পোস্টার আঁকা নানা পাটেকার আর নেই লাকসামে রেলগেটের পাশে হোটেলে ঢুকল লরি, ৩ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক বাগেরহাটের উন্নয়নে ব্যবসায়ী ও সব মহলের সমন্বয়ের তাগিদ গাজীপুরে অর্থাভাবে থমকে গেছে মেধাবী শামীমের চিকিৎসা, বাবার আকুতি শ্যামনগরের চিংড়ি হ্যাচারিতে দেশের প্রথম ফোল্ডিং সৌরবিদ্যুৎ প্রকল্প চালু পুঠিয়ায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নেই, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ মা ইলিশ রক্ষায় নদীতে জাল না ফেলার আহ্বান মৎস্য প্রতিমন্ত্রীর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ‘হোন্ডাবাহিনীর’ রাজত্ব, আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা দুর্গাপুরে গ্রামীণ সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ও রাবিশ ব্যবহারের অভিযোগ মৃত সভাপতির স্বাক্ষর জাল করে নিয়োগ বাণিজ্য: ঝিনাইদহে তোলপাড়

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:১৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে উপস্থিত হয়ে তিনি এই শ্রদ্ধা জানান।

এ সময় তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও কর্মসূচিতে অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই জিয়া উদ্যান এলাকা নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসা নেতাকর্মীরা দলীয় স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন। এ সময় উপস্থিত নেতারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দর্শন অনুসরণের ওপর জোর দেন। তারা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি দেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ১০:১৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬