ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শামলিতে জিম থেকে বের হতেই গুলি, ২৫ সেকেন্ডে শেষ গায়কের জীবন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার ইউরোপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ নেপাল সীমান্তে বন্যা ও ভূমিধসের নতুন ঝুঁকি, উদ্ধার অভিযান স্থগিত চীনের আগামী ৫ দিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম আশুলিয়ায় পত্রিকার সাইনবোর্ডের আড়ালে নকল কনডম তৈরির কারখানায় অভিযান সেপ্টেম্বরে নয়, জানুয়ারিতে হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নরওয়ের রাজা হারাল্ড নেপালের ভয়াবহ বন্যা: বাংলাদেশের কাপ্তাই বাঁধের জন্য কি সতর্কবার্তা? গোয়াইনঘাটে ২৬ কোটির মহাসড়ক নির্মাণে বাধা ৯০ গাছ

চকরিয়ায় মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩, নগদ টাকা ও মাদক উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪৪ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ৭৫০ গ্রাম চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

গত রোববার সন্ধ্যা ও রাতে চকরিয়া পৌর সদরের কোচপাড়া এবং কাকারা ইউনিয়নের বড় উঠানী রাস্তা এলাকায় এই অভিযানগুলো চালানো হয়। সোমবার দুপুরে চকরিয়া থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— শাহিদা বেগম (৩৫), মোহাম্মদ সোহেল (২৮) ও মো. জালাল হোসেন (৩৩)। এদের মধ্যে শাহিদা বেগমের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ রয়েছে এবং অপর দুজনকে মাদক সেবনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া এই আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। এরপর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩, নগদ টাকা ও মাদক উদ্ধার

আপডেট সময় : ১০:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬