ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেসিডেন্টস ট্রফিতে ফিরছেন মোহাম্মদ রিজওয়ান বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার মহাষ্টমী ও কুমারী পূজার আয়োজনে মুখরিত দেশজুড়ে মণ্ডপগুলো মুন্সীগঞ্জ ডিসি অফিসে ৮০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন কানাডার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৭ বিচ্ছেদের পর প্রকৃতির সান্নিধ্যে শেহতাজ, ভাইরাল নতুন ছবি বগুড়ায় সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে সাশ্রয়ের মুখ দেখছেন কৃষকরা কক্সবাজারে ৬ শতাধিক হোটেল-মোটেলের মধ্যে অনুমোদন আছে মাত্র ৫০টির আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: প্রেস কর্মকর্তা

শামলিতে জিম থেকে বের হতেই গুলি, ২৫ সেকেন্ডে শেষ গায়কের জীবন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের উত্তর প্রদেশের শামলিতে নৃশংসভাবে খুন হয়েছেন হরিয়ানভি সংগীতশিল্পী ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় জিমে শরীরচর্চা শেষে বের হওয়ার পরপরই তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চারজন অস্ত্রধারী তাকে অনুসরণ করছিল এবং প্রায় ২৫ সেকেন্ড ধরে একটানা গুলি চালায় তারা।

৩৫ বছর বয়সী অঙ্কিত জিম থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন। গাড়িতে ওঠার আগেই হামলাকারীরা তাকে ঘিরে ফেলে এবং মোট ১২টি গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

হরিয়ানভি সংগীত জগতে পরিচিত মুখ ছিলেন অঙ্কিত। ইউটিউবে তার চ্যানেলে ৩ লাখ ৬৮ হাজারের বেশি সাবস্ক্রাইবার ছিল। তার অনেক গানের ভিডিওতে বন্দুক, সংঘর্ষ ও সহিংসতার দৃশ্য তুলে ধরা হতো বলে জানা গেছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে গোগি গ্যাং এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। তাদের অভিযোগ, অঙ্কিতের সঙ্গে প্রতিদ্বন্দ্বী পক্ষের যোগাযোগ ছিল। তবে এই দাবির সত্যতা এখনো নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নিহত গায়কের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ চার অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করা এবং দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

শামলিতে জিম থেকে বের হতেই গুলি, ২৫ সেকেন্ডে শেষ গায়কের জীবন

আপডেট সময় : ০২:২৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬