ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধীরে ধীরে মৃত্যু বরণ না করে জীবনকে উপভোগ করার আহ্বান সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে নাটোরে সাংবাদিকদের মানববন্ধন ওসমানী উদ্যানে ৯০ ফুট উঁচু জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অসহযোগিতার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর বেড়েছে ডলারের দাম, সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ছেন ইশরাক হোসেন শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ১ এপ্রিল থেকে জাপানে শুরু হচ্ছে বাংলাদেশি কর্মী নিয়োগ

মুম্বাইয়ে অজয় দেবগণের বাংলোর অবৈধ অংশ ভাঙল পৌরসভা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৩০:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্গাপূজার উৎসবে যখন কাজল মেতে রয়েছেন এবং অজয় দেবগণ তার ‘দৃশ্যম-৩’ ছবির শুটিংয়ের ব্যস্ততার মাঝে রয়েছেন, ঠিক তখনই এক বড় আইনি জটিলতার মুখে পড়তে হলো এই তারকা দম্পতিকে। মহা সপ্তমীর সকালে মুম্বাইয়ের জুহুর কাপোল কো অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত অজয় দেবগণের প্রায় ৭ হাজার ৮০২ বর্গফুটের বাংলোটির একটি অংশ পৌরকর্মীরা হাতুড়ি দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন।

জানা গেছে, বাংলোটির ভেতরে সংস্কার ও নতুন নির্মাণের কাজ চলছিল। তবে বৃহন্মুম্বই পৌরসভার অভিযোগ, এই নির্মাণকাজ কোনো ধরনের বৈধ অনুমতি ছাড়াই চালানো হচ্ছিল। গত ১০ সেপ্টেম্বর এ বিষয়ে অভিনেতাকে একটি নোটিস পাঠিয়ে অবিলম্বে কাজ বন্ধ করা এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অভিনেতা সেই নির্দেশ আমলে না নেওয়ায় নিয়ম ভেঙে কাজ চালিয়ে যাওয়ায় শেষ পর্যন্ত শনিবার পৌরকর্মীরা ঘটনাস্থলে গিয়ে অবৈধ অংশটি ভেঙে ফেলেন।

উল্লেখ্য, এর আগেও অজয় দেবগণ মহারাষ্ট্রে নিষিদ্ধ পণ্যের বিজ্ঞাপন করার অভিযোগে বিতর্কে জড়িয়েছিলেন। সেই ঘটনায় শাহরুখ খান ও টাইগার শ্রফও বিপাকে পড়েছিলেন। মহারাষ্ট্রের খাদ্য সুরক্ষা প্রধান তুকারাম মুন্ডে তাদের নোটিস পাঠিয়ে চুক্তিপত্র, প্রচারের বিবরণ ও আর্থিক লেনদেনের সমস্ত তথ্য তলব করেছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

মুম্বাইয়ে অজয় দেবগণের বাংলোর অবৈধ অংশ ভাঙল পৌরসভা

আপডেট সময় : ০৯:৩০:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬