ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শামলিতে জিম থেকে বের হতেই গুলি, ২৫ সেকেন্ডে শেষ গায়কের জীবন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার ইউরোপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ নেপাল সীমান্তে বন্যা ও ভূমিধসের নতুন ঝুঁকি, উদ্ধার অভিযান স্থগিত চীনের আগামী ৫ দিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম আশুলিয়ায় পত্রিকার সাইনবোর্ডের আড়ালে নকল কনডম তৈরির কারখানায় অভিযান সেপ্টেম্বরে নয়, জানুয়ারিতে হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নরওয়ের রাজা হারাল্ড নেপালের ভয়াবহ বন্যা: বাংলাদেশের কাপ্তাই বাঁধের জন্য কি সতর্কবার্তা? গোয়াইনঘাটে ২৬ কোটির মহাসড়ক নির্মাণে বাধা ৯০ গাছ

কারওয়ান বাজারে শুরু হলো প্রথম আলো বন্ধুসভার ‘লেখক বন্ধু উৎসব’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তরুণ লেখকদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে ও নতুন লেখক তৈরির লক্ষ্য নিয়ে শুরু হয়েছে প্রথম আলো বন্ধুসভার দিনব্যাপী আয়োজন ‘লেখক বন্ধু উৎসব ২০২৬’। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটে। সারা দেশ থেকে আসা নির্বাচিত লেখক বন্ধুদের অংশগ্রহণে মুখরিত এই আয়োজনটি চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।

জাতীয় সংগীতের পর উৎসবের শুরুতেই অংশ নেওয়া তরুণ লেখকেরা নিজেদের পরিচয় তুলে ধরেন। উৎসবের আহ্বায়ক সৌমেন্দ্র গোস্বামীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা মুহসিনা বুশরা। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘লেখক বন্ধু উৎসবের এই আয়োজন একটু বিশেষ। একজন লেখক পারেন মানুষের কাছে সব বিষয় সুন্দরভাবে তুলে ধরতে। আজ যাঁরা এখানে এসেছেন, সবার জন্য শুভকামনা।’ উৎসবে অংশ নিয়ে সবাই ভালো কিছু শিখতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও শুভেচ্ছা বক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক তৌহিদ ইমাম ও কার্যনির্বাহী সদস্য তাপসী রায়।

উত্সবের প্রথম সেশনে আলোচনার বিষয় ছিল ‘ফ্ল্যাশফিকশন ও মাইক্রোফিকশন: বৈশ্বিক পরিপ্রেক্ষিত’। এ বিষয়ে নিজের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন বিশিষ্ট কথাসাহিত্যিক মোহিত কামাল। তরুণ লেখকদের উদ্দেশে তিনি বলেন, ‘যে মনোযোগী হয়, সে সফল হয়। লেখক হতে চাইলে মোটিভেশন থাকতে হবে, লেগে থাকতে হবে, আগ্রহ থাকতে হবে।’

সারা দেশের যেসব বন্ধু নিয়মিত সাহিত্যচর্চা ও লেখালেখি করেন, তাঁদের অনেকেই ইতিমধ্যে নিজেদের বই প্রকাশ করেছেন কিংবা বিভিন্ন সংবাদপত্রে নিয়মিত লিখছেন। মূলত তাঁদের প্রেরণা জোগাতে তৃতীয়বারের মতো এই উৎসবের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।

উৎসবে লেখালেখির নানা দিক নিয়ে কর্মশালার পাশাপাশি রয়েছে উন্মুক্ত আলোচনা, লেখক-প্রকাশক-সম্পাদক আলাপচারিতা এবং সেরা লেখক বন্ধু সম্মাননা। এবারের আয়োজনে আলোচক হিসেবে উপস্থিত আছেন অনুবাদক ও কথাসাহিত্যিক ফারুক মঈনউদ্দীন, কথাসাহিত্যিক মোহিত কামাল, সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ, বাতিঘরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রধান সম্পাদক জাফর আহমদ রাশেদ এবং কথাসাহিত্যিক সাদাত হোসাইন। এ ছাড়া আরও উপস্থিত আছেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফ, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক, কথাসাহিত্যিক ও বন্ধুসভার উপদেষ্টা আনিসুল হক এবং প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

কারওয়ান বাজারে শুরু হলো প্রথম আলো বন্ধুসভার ‘লেখক বন্ধু উৎসব’

আপডেট সময় : ১২:২৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬