ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিডনি বিক্রি করেও কাটল না অভাব, চুরির মামলায় গ্রেপ্তার যুবক চকরিয়ায় সড়ক দখলমুক্ত করতে দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ শুটিংয়ের সেটে বড় বিপদের মুখে অভিনেতা ইমরান হাশমি বগুড়ায় আশ্রয়ণ প্রকল্পের হাজারো ঘর এখন মাদকসেবীদের আস্তানা ৫৮৩ শ্রমিকের হাতে ৫ কোটি টাকার অনুদানের চেক তুলে দিলেন মন্ত্রী ৭ মিনিটে ৩ গোল, রোমার বিপক্ষে রিয়ালের অবিশ্বাস্য জয় নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বিক্ষোভ বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতের তরুণদের পথ দেখিয়েছে: নেহা বোরা সৌদি আরবে হুতি হামলা: শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত চালক

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও ইয়াবাসহ ভারতীয় আটক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এই অভিযানের সময় বিজিবি সদস্যরা বলাই দাস নামের এক ভারতীয় চোরাকারবারিকে আহত অবস্থায় আটক করতে সক্ষম হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং পাঁচশ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বিজিবি ৫২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে, ভারতীয় একটি চোরাকারবারি চক্র বড়লেখার কুমারশাইল সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে অস্ত্র ও মাদক পাচারের চেষ্টা করছে।

এই সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কুমারশাইল এলাকায় অবস্থান নেয়। বিজিবি সদস্যরা সন্দেহভাজনদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা তাদের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এই পর্যায়ে চোরাকারবারিদের কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও বলাই দাসকে আহত অবস্থায় আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫ শত ইয়াবা উদ্ধার করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও ইয়াবাসহ ভারতীয় আটক

আপডেট সময় : ১১:১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬