ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিউর রহমান চৌধুরীর বিশ্লেষণ: নেপথ্য কূটনীতি ও রাষ্ট্রনীতির নতুন পাঠ সিরাজগঞ্জে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা ও বৃত্তি বিতরণ প্রতি দুজনের নমুনায় একজন হামে আক্রান্ত চট্টগ্রাম ও কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান আফগানিস্তানের সরাসরি বিশ্বকাপ নিশ্চিত, বাংলাদেশের ভাগ্য ভারতের হাতে অনেক ভুল করেছি, এমন না করলেও পারতাম: শাকিব খান ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ গণমাধ্যম ও গণতন্ত্রের শক্তি নিয়ে বিশিষ্টজনদের মতামত ও জরিপ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পিত নগরায়নে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড: রহস্য ও ধোঁয়াশা

প্রতি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দেশের কিশোর-কিশোরীদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার উপযোগী মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই নির্দেশনার আলোকে সারা দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণ করা হবে। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য খেলার আয়োজনও শুরু করা হয়েছে।

শুক্রবার বিকালে গাজীপুরের কালিয়াকৈরের পূর্বচান্দরা খেলার মাঠে বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও জানান, খেলাধুলার মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা দূর করে একটি মানবিক রাষ্ট্র গঠনের পাশাপাশি রাজনৈতিক গুণগত পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। সারা দেশের ৬৪টি জেলায় স্পোর্টস ভিলেজ তৈরির কার্যক্রমের অংশ হিসেবে চলতি অর্থবছরে ১০টি জেলায় ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং বিএনপি নেতা সাইজুদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবর রহমান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন, বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সারোয়ার হোসেন আকুল এবং কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন।

বাংলাদেশ ক্রিকেট লীগের গ্রান্ড ফাইনাল ম্যাচে টিম গ্যালাক্সি কুড়িগ্রাম ও রোজার রাইডার্স কুষ্টিয়া মুখোমুখি হয়। নির্ধারিত ২০ ওভারে টিম গ্যালাক্সি ২৫৬ রান সংগ্রহ করে। জবাবে রোজার রাইডার্স ২৪৪ রান তুলতে সক্ষম হয়। ১২ রানের ব্যবধানে টিম গ্যালাক্সি কুড়িগ্রাম জয়লাভ করে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

প্রতি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৫:১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬