ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্পর্ক সুন্দর ও দৃঢ় করতে সালামের গুরুত্ব অপরিসীম আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪ শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা লোপাট: পলাতক কর্মকর্তা শরীফুজ্জামান ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড ১০ বছরে পা দিল আব্রাম, ছেলের জন্মদিনে আবেগপ্রবণ অপু

আফগানিস্তানের সরাসরি বিশ্বকাপ নিশ্চিত, বাংলাদেশের ভাগ্য ভারতের হাতে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:১৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আয়ারল্যান্ডকে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে নবম দল হিসেবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে আফগানিস্তান। এখন সরাসরি মূল পর্বে অংশ নেওয়ার জন্য কেবল একটি স্থানই খালি রয়েছে। আর সেই শেষ দল হিসেবে সরাসরি বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়ার চূড়ান্ত লড়াইয়ে রয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এই ভাগ্য নির্ধারণের জন্য দুই দলের হাতে সময় আছে আর মাত্র দেড় মাসের কিছু বেশি দিন।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক দেশ হওয়ার সুবাদে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ইতিমধ্যেই সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। আইসিসির নিয়ম অনুযায়ী, ওয়ানডে র‍্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি অংশ নেবে মোট ১০টি দল। আয়োজক দুই দেশ বাদে আগামী ৩০ সেপ্টেম্বরের কাটঅফ টাইমের মধ্যে র‍্যাংকিংয়ের শীর্ষ আটে থাকা দলগুলো সরাসরি বিশ্বকাপে খেলবে। আয়োজক হওয়ায় জিম্বাবুয়ে সেরা ১০ দলের বাইরে থেকেও অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা র‍্যাংকিংয়ের সেরা আটের মধ্যে থাকায় র‍্যাংকিংয়ের নবম স্থানে থাকা দলটির জন্য সরাসরি খেলার সুযোগ তৈরি হয়েছে। আর এই নবম স্থানটি দখলের লড়াইয়েই মুখোমুখি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

বর্তমানে বাংলাদেশ র‍্যাংকিংয়ের ৯ নম্বরে অবস্থান করে যোগ্য দল হিসেবে সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে আগামী সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের একটি ওয়ানডে সিরিজ থাকায় বাংলাদেশের এই অবস্থান কিছুটা নড়বড়ে হতে পারে। কাটঅফ সময়ের আগে বাংলাদেশেরও ভারতের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল। কিন্তু দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে ভারতের বাংলাদেশ সফরটি এখন চরম অনিশ্চয়তার ঘেরাটোপে বন্দি রয়েছে।

এই জটিল সমীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতের ভূমিকা। বাংলাদেশের জন্য সবচেয়ে স্বস্তির বিষয় হবে যদি ভারত সিরিজে ওয়েস্ট ইন্ডিজ পয়েন্ট হারায়। ভারত যদি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজটি জিতে নেয়, তবে বাংলাদেশ বর্তমান নবম স্থান ধরে রেখে সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে যাবে। আর যদি শেষ পর্যন্ত ভারতের বাংলাদেশ সফর না হয়, তবে টাইগারদের পুরো নজর থাকবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দিকে। সেখানে ক্যারিবীয়রা জয় পেলে র‍্যাংকিংয়ে বাংলাদেশের ওপর বড় ধরনের চাপ তৈরি হবে।

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে বাংলাদেশের সামনে এখন দুটি পথ খোলা রয়েছে। প্রথমত, ভারতের বিপক্ষে সম্ভাব্য সিরিজে ভালো খেলে নিজেদের অবস্থান আরও মজবুত করা, অথবা ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ক্যারিবীয়দের পয়েন্ট হারানোর জন্য অপেক্ষা করা। অর্থাৎ, নিজেদের পারফরম্যান্সের পাশাপাশি অন্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

আফগানিস্তানের সরাসরি বিশ্বকাপ নিশ্চিত, বাংলাদেশের ভাগ্য ভারতের হাতে

আপডেট সময় : ০৮:১৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬