ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা

সিরাজগঞ্জে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা ও বৃত্তি বিতরণ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:২৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ এবং বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কামারখন্দ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

কামারখন্দ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য (এমপি) রুমানা মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিশুদের মোবাইলসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস থেকে যথাসম্ভব দূরে রাখার আহ্বান জানান। তিনি বলেন, ডিভাইস ব্যবহার করলেও তা যেন ভালো কোনো কাজে ব্যবহার করা হয়। পাশাপাশি ছোটবেলা থেকেই শিশুদের মাঝে দেশপ্রেম জাগ্রত করা এবং পরিবেশ রক্ষায় তাদের ভূমিকা তুলে ধরার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

রুমানা মাহমুদ আরও বলেন, কামারখন্দকে শান্তি-শৃঙ্খলার মাধ্যমে একটি নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে। এছাড়া নিরাপদ ও উন্নয়নশীল দেশ গঠনে শিশুদের নিরাপত্তার ওপর জোর দিয়ে তিনি তাদের সুশিক্ষায় শিক্ষিত করে মানবসম্পদে রূপান্তরের আহ্বান জানান। একই সাথে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সকল প্রতিশ্রুতি যেন যথাযথভাবে পালন হয়, সেদিকে খেয়াল রাখার তাগিদ দেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা ও বৃত্তি বিতরণ

আপডেট সময় : ০৮:২৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬