ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবস: বিটিভিতে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা ইরান-যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনার পরিকল্পনা নেই, জানাল কাতার জামালপুর থেকে অপহৃত মাদ্রাসাছাত্রী সুনামগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কারাগারে সংগীতশিল্পী মুজিব পরদেশী চুয়াডাঙ্গায় উচ্চ আদালতের ভুয়া আইনজীবী ও সহযোগী আটক জুলাই আন্দোলনের মামলা: দুই বছরে চার্জশিট ২৫৯টি, বিচার শুরু ২টির দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য মন্ত্রণালয়ের খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক টাঙ্গুয়ার হাওরে নিষেধাজ্ঞা অমান্য, ছয় হাউজবোটকে জরিমানা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী পেলেন স্পোর্টস স্কলারশিপ

দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য মন্ত্রণালয়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি এবং ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য কোনো ধরনের গণমাধ্যমে প্রচার না করার জন্য আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মঙ্গলবার এক তথ্য বিবরণীর মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।

তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ইতিপূর্বেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে। আইসিটির এই সিদ্ধান্ত জুলাই আন্দোলনের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্ত্রণালয় জানিয়েছে।

সরকার জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও শহীদদের আত্মত্যাগকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। যেসব গণমাধ্যম এখন পর্যন্ত পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে বিরত থেকেছে, তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছে সরকার।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, কেবল শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধ করাই নয়, বরং দণ্ডিত আসামির পূর্বে দেওয়া সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য বিভিন্ন মাধ্যম থেকে সরিয়ে ফেলতে এবং তা প্রচার ও প্রকাশ না করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ) দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে আইনের সুস্পষ্ট ধারা উল্লেখ করে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে।

তথ্য বিবরণীতে আরও বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করা গেছে যে, গণমাধ্যমের একটি অংশ জুলাইয়ের চেতনায় অনুপ্রাণিত হয়ে আদালতের নির্দেশনা মেনে চললেও কিছু গণমাধ্যম এখনো দণ্ডিত আসামির বক্তব্য প্রচার করছে। সরকার এ ধরনের কার্যক্রমে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পরিশেষে, জুলাই আন্দোলনের মূল চেতনা ধরে রাখতে এবং আইনি বাধ্যবাধকতা সমুন্নত রাখতে টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন পোর্টাল ও সোশ্যাল মিডিয়াসহ দেশের সব প্রকার গণমাধ্যমকে পলাতক শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্য বা বিবৃতি প্রচার না করার জন্য পুনরায় বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য মন্ত্রণালয়ের

আপডেট সময় : ১১:৪৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬