ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক টাঙ্গুয়ার হাওরে নিষেধাজ্ঞা অমান্য, ছয় হাউজবোটকে জরিমানা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী পেলেন স্পোর্টস স্কলারশিপ সোবহানবাগে যাত্রা শুরু করল ড্যাফোডিল সিএই সেন্টার আল-জাজিরাকে নিষিদ্ধের অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ: ছাত্রশিবির সরে যাওয়ার পর হলে প্রবেশ ছাত্রদলের তেহরানের কাছে শিল্প পার্কে বিস্ফোরণ, আহত ১৮ সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে: ইসলামী ছাত্রশিবির সভাপতি বাংলাদেশে আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, কোনো দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী

টাঙ্গুয়ার হাওরে নিষেধাজ্ঞা অমান্য, ছয় হাউজবোটকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে প্রবেশ করায় ছয়টি হাউজবোটকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এই জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় হাউজবোট প্রবেশ নিষিদ্ধসহ ১১ দফার একটি নির্দেশনা জারি করেছিল জেলা প্রশাসন। সেই নির্দেশনা উপেক্ষা করে মঙ্গলবার অধিকাংশ হাউজবোট সংরক্ষিত এলাকায় প্রবেশ করলে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক জানান, জেলা প্রশাসনের উদ্যোগে হাওরে মোবাইল কোর্ট পরিচালনা করে নির্দেশনা অমান্যকারী ছয়টি হাউজবোটকে জরিমানা করা হয়েছে। অভিযানে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

টাঙ্গুয়ার হাওরে নিষেধাজ্ঞা অমান্য, ছয় হাউজবোটকে জরিমানা

আপডেট সময় : ১১:২১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬