ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক

খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শরিফ হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সিঙ্গিনালা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু। স্থানীয়দের তথ্যমতে, আটক শরিফ হোসেন ওই এলাকার বাসিন্দা এহসানুল হক ওরফে রুবেল ভান্ডারির বাড়িতে গরুর ঘাস কাটার কাজ করতেন।

ভুক্তভোগীর পরিবারের সূত্র অনুযায়ী, মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে শরিফ শিশুটিকে একা পেয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার পর শিশুটি বিষয়টি তার এক সহপাঠী ও বিদ্যালয়ের এক শিক্ষিকাকে জানায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে শরিফকে আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, ভুক্তভোগী শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

আপডেট সময় : ১১:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬