ঢাকা ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে নিষেধাজ্ঞা অমান্য, ছয় হাউজবোটকে জরিমানা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী পেলেন স্পোর্টস স্কলারশিপ সোবহানবাগে যাত্রা শুরু করল ড্যাফোডিল সিএই সেন্টার আল-জাজিরাকে নিষিদ্ধের অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ: ছাত্রশিবির সরে যাওয়ার পর হলে প্রবেশ ছাত্রদলের তেহরানের কাছে শিল্প পার্কে বিস্ফোরণ, আহত ১৮ সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে: ইসলামী ছাত্রশিবির সভাপতি বাংলাদেশে আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, কোনো দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনায় বিশ্ববাজারে কমল তেলের দাম

সোবহানবাগে যাত্রা শুরু করল ড্যাফোডিল সিএই সেন্টার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বাংলাদেশে উন্নত প্রকৌশল দক্ষতা, শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং উচ্চমূল্য সংযোজিত প্রযুক্তি সেবা খাতের বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ড্যাফোডিল সিএই সেন্টার, বাংলাদেশ’। রাজধানীর সোবহানবাগের ড্যাফোডিল প্লাজায় আয়োজিত এই কেন্দ্রের উদ্বোধন ও প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), প্রয়াস প্রযুক্তি ফাউন্ডেশন এবং ছয়টি প্রযুক্তি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগের কথা তুলে ধরা হয়। সম্প্রতি এসব প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে, যার মূল উদ্দেশ্য কম্পিউটার-এইডেড ইঞ্জিনিয়ারিং (সিএই) ভিত্তিক শিক্ষা, গবেষণা এবং আধুনিক সিমুলেশন প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রটির উদ্বোধন করেন ড্যাফোডিল গ্রুপ ও ডিআইইউ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ জ্ঞান ও উন্নত প্রকৌশল দক্ষতার ওপর নির্ভর করবে এবং এই সেন্টার শিক্ষা ও শিল্পের মধ্যে চমৎকার একটি ইকোসিস্টেম গড়ে তুলবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসএ-ভিত্তিক গামা টেকনোলজিস ইনকর্পোরেটেড-এর কো-ফাউন্ডার ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. সাঈদ ওয়াহিদুজ্জামান। তিনি এই কেন্দ্রকে বিশ্বমানের প্রযুক্তি বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠানে ডাটাসফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি ইনকর্পোরেটেড লিমিটেড-এর চেয়ারম্যান মাহবুব জামানসহ বেসিস এবং বিভিন্ন শিল্প ও প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অটোমোবাইল, সেমিকন্ডাক্টর, বিমান, নবায়নযোগ্য জ্বালানি ও স্মার্ট ম্যানুফ্যাকচারিংয়ের মতো আধুনিক শিল্পে সিএই প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। আন্তর্জাতিক মানের পরিবেশ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের গামা টেকনোলজিস ইনকর্পোরেটেড কেন্দ্রটিকে উচ্চমূল্যের সিএই সফটওয়্যার লাইসেন্স প্রদান করেছে। প্রাথমিক পর্যায়ে সিস্টেম মডেলিং অ্যান্ড সিমুলেশন দিয়ে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে এতে ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস, কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স, ডিজিটাল টুইন ও ইন্ডাস্ট্রি ৪.০-এর মতো প্রযুক্তি যুক্ত হবে, যা বাস্তব উৎপাদনের আগেই ডিজিটালভাবে নকশা ও পরীক্ষা চালানোর সুবিধা দেবে। ড্যাফোডিল কম্পিউটার্স, ডাটাসফট এবং কার্ল বেঞ্জ অটো কেয়ারের মতো দেশি-বিদেশি সহযোগী প্রতিষ্ঠানগুলোর সাথে যৌথ গবেষণা ও ইন্টার্নশিপের মাধ্যমে দীর্ঘমেয়াদে কেন্দ্রটি বাংলাদেশকে প্রকৌশল ও কম্পিউটেশনাল প্রযুক্তির এক আঞ্চলিক উৎকর্ষকেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

সোবহানবাগে যাত্রা শুরু করল ড্যাফোডিল সিএই সেন্টার

আপডেট সময় : ১১:২০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬