ঢাকা ১২:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের সংবাদ প্রচার বন্ধ করায় পাঁচ টিভি নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্ত সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছ আগামরা রোগে আক্রান্ত সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মানিকগঞ্জ যাত্রা বাতিল করলেন তানজিন তিশা দিল্লিতে আটক সিজেপির তিন নেতাকে মুক্তি দিল আদালত রিয়াদ বিমানবন্দরে হুতি হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল পুলিশি সতর্কতার পর মুক্তি পেলেন ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠি রিয়াদে হুতিদের হামলায় নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্তে কাজ করছে সরকার লোভ ও জলবায়ু পরিবর্তনের কবলে বিপন্ন পরিযায়ী পাখির অস্তিত্ব হুথিদের অবরোধে তাইজের হাসপাতালগুলোতে চরম মানবিক বিপর্যয়ের শঙ্কা শীতলপাটির ঐতিহ্য রক্ষায় রাবির চার শিক্ষার্থীর স্যান্ডেল তৈরির উদ্যোগ

জামালপুর থেকে অপহৃত মাদ্রাসাছাত্রী সুনামগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:২৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা থেকে অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে সুনামগঞ্জের ছাতক উপজেলা থেকে উদ্ধার করেছে র‍্যাব। সোমবার (৩ আগস্ট) দিয়াগত রাতে র‍্যাব ৯ ও র‍্যাব ১৪-এর যৌথ অভিযানে আসামি আইয়ুব আলীকে (২২) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আইয়ুব আলী জামালপুর জেলার ঝালুরচর গ্রামের মো. মকছেন আলীর ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, ভিকটিম দেওয়ানগঞ্জ থানাধীন বাহাদুরাবাদ এ. রব সিনিয়র আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। পড়াশোনার পাশাপাশি সে স্থানীয় একটি মসজিদে কোরআন শিক্ষা গ্রহণ করত। মাদ্রাসায় আসা-যাওয়ার পথে আইয়ুব আলী প্রায়ই তাকে উত্ত্যক্ত করত এবং অনৈতিক প্রস্তাব দিত। বিষয়টি ভিকটিম তার পিতাকে জানালে তিনি আইয়ুব আলীর পরিবারের কাছে অভিযোগ করেন, এতে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে ওঠে।

গত ২৩ জুলাই কোরআন শিক্ষার ক্লাস শেষে বাড়ি ফেরার পথে ভাটিরপাড়া পুরাতন বাজার জামে মসজিদের সামনে পৌঁছালে আইয়ুব আলী ও তার সহযোগীরা ভিকটিমকে জোরপূর্বক একটি অটোরিক্সায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এই ঘটনার পর ভিকটিমের বাবা দেওয়ানগঞ্জ থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী অনুযায়ী মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে র‍্যাব গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সোমবার রাত আড়াইটার দিকে ছাতক থানাধীন ইসলামপুর ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় অভিযান চালায়। এই অভিযানেই অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং মামলার এজাহারনামীয় আসামি আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ জুলাই (০৭/৩০) তারিখে দায়েরকৃত এই মামলার তদন্ত চলমান রয়েছে।

র‍্যাব ৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

জামালপুর থেকে অপহৃত মাদ্রাসাছাত্রী সুনামগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট সময় : ১২:২৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬