ঢাকা ১১:২০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থবছরের শুরুতেই তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক ধাক্কা স্বৈরশাসকদের ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠছে ইসরাইল: নজরদারি প্রযুক্তি ও কূটনীতি ফরিদপুরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারে কড়া হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের কেরানীগঞ্জে রাসায়নিক কারখানার আড়ালে ইয়াবা উৎপাদন, মালিক গ্রেপ্তার উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা: কর্নেল জাকিরসহ ২২ জনের জামিন ভারতকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য বন্ধের অনুরোধ বাংলাদেশের হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭ জন বিহারের বাঁকিপুর উপনির্বাচনে বিজেপির শক্ত ঘাঁটিতে বড় ধাক্কা প্রশান্ত কিশোরের ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, অনশনে ছাত্রনেতা

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারে কড়া হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

অতিরিক্ত বিদ্যুৎ বিলের নামে সম্প্রতি কিছু ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ ধরনের বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে বিভাগটি এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাসমূহ কর্তৃক সমাধান করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগ আরও স্পষ্ট করেছে যে, কোনো গ্রাহকের অতিরিক্ত বিল নিয়ে প্রকৃত অভিযোগ থাকলে তিনি প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারেন। প্রমাণ সাপেক্ষে অভিযোগের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কোনো ধরনের প্রমাণ ছাড়া শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচার করা হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারে কড়া হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের

আপডেট সময় : ১০:১৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬