ঢাকা ০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি খুলতে আজ বা কালই ইরানের সঙ্গে চুক্তির আশা জাপানের চিড়িয়াখানায় তীব্র তাপদাহে তিন সিংহীর মৃত্যু সাইবার নিরাপত্তা জোরদারে নতুন দুই ডিজিটাল প্ল্যাটফর্ম চালু ন্যাশনাল মেডিকেলের সামনে ছাত্রদল-শিবিরের উত্তেজনা, জরুরি বিভাগে হামলা ৮টি রং ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি, সতর্ক করল বিএসটিআই শেখ হাসিনার বক্তব্য নিয়ে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই: জয়সোয়াল বিয়ের মিথ্যা প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক: হাইকোর্টের সম্পূরক রুল ঢাকা আলিয়া মাদরাসা এলাকায় সংঘর্ষে নেতৃত্ব দিলেন যুবদল নেতা নয়ন ঢাকা আলিয়া মাদ্রাসায় হল দখল নিয়ে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ চিকিৎসকদের ব্যবস্থাপনা দক্ষতা বাড়াতে সাভারে চালু হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট

সবুজ শিল্পাঞ্চল গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর, ইপিজেডে বৃক্ষরোপণের সিদ্ধান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের সভায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি ইপিজেডে বৃক্ষরোপণ করা হবে। এই কর্মসূচির আওতায় মোট ১ লাখ ২৫ হাজার বৃক্ষ রোপণের সিদ্ধান্ত হয়েছে। শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৈঠকে বেজার গভর্নিং বোর্ডের নবম সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। সেই সঙ্গে নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর মূল্যায়ন পর্যালোচনা এবং সরকারি মালিকানাধীন অব্যবহৃত শিল্প-সম্পদের সর্বোত্তম ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের করিম জুট মিলস ও লতিফ বাওয়ানী জুট মিলসের জমি ও বিদ্যমান অবকাঠামোকে অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের সম্ভাবনাও সভায় পর্যালোচনা করা হয়েছে।

বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর আবেদন ও লাইসেন্সের ক্ষেত্রে নির্ধারিত গাইডলাইন অনুসরণ এবং নতুন নীতিমালা প্রণয়নের বিষয়েও আলোচনা হয়েছে বলে সুজন মাহমুদ জানিয়েছেন। সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

সবুজ শিল্পাঞ্চল গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর, ইপিজেডে বৃক্ষরোপণের সিদ্ধান্ত

আপডেট সময় : ০৬:১৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬