ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫৮০

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম সোমবার (৩ আগস্ট) বিকেলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৫৮০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জনে। এছাড়া বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৬৮৪ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১৫ হাজার ৩৪৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১২৫ জন, বরিশাল বিভাগে ৮১ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, খুলনা বিভাগে ৬৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, রংপুর বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ২২ জন এবং সিলেট বিভাগে দুইজন রোগী রয়েছেন।

উল্লেখ্য, গত বছর ২০২৫ সালে দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ছিল ৪১৩ জন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫৮০

আপডেট সময় : ০৯:০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬