হজের বিমান ভাড়ার সিন্ডিকেট ভেঙেছে সরকার: বিমান পরিবহন মন্ত্রী

- আপডেট সময় : ১২:০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বেসরকারি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেষ হয়েছে। শনিবার রাতে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, বিগত সময়ে হজের বিমান ভাড়া নিয়ে সিন্ডিকেট তৈরি হয়েছিল, যা প্রধানমন্ত্রীর নির্দেশে এবার ভেঙে দেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, এবার বিমান ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছে। সরকারের পাঁচ মাসে দুই হজে মোট ৩৬ হাজার ৮৩০ টাকা ভাড়া কমানো হয়েছে। সৌদি সরকারের সাথে আলোচনা চলছে এবং বিমান ভাড়া আরও কমার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, হজ শুধু সফর নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের যাত্রা। ওমরাহর চেয়ে মূল হজের গুরুত্ব বেশি দিতে হবে এবং এবার হজযাত্রীর সংখ্যা ১ লাখে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া হজ ফ্লাইটে প্রথম দিকে এজেন্সি মালিকদের জন্য আসন বরাদ্দের বিষয়ে ধর্মমন্ত্রীর সাথে আলোচনার আশ্বাস দেন তিনি। মন্ত্রী আরও জানান, এবার পুরো হজ মৌসুমে সৌদি কোম্পানি খাবার সরবরাহ করবে, তবে হজযাত্রীরা তা খেতে পারবে কি না তা নিয়ে সৌদি কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে।
হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-২ আসনের এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, যুগ্ম সচিব ড. মঞ্জুরুল হক, বিমানের ব্যবস্থাপনা পরিচালক কায়জার সোহেল আহমেদ, হাবের সাবেক সভাপতি ইবরাহিম বাহার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতি, বায়রা’র সাবেক মহাসচিব কাজী মফিজুর রহমান এবং টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ। দোয়া পরিচালনা করেন হাবের ইসি সদস্য মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী।
মুফতি মুহাম্মাদুল্লাহ বলেন, যারা প্রতারণা করে তারা হারিয়ে গেছে। বিমান ভাড়া না কমালে হজের খরচ আরও বেড়ে যেত। ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ জানান, নিরাপদ ও সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের লক্ষ্য। তিনি জানান, এবার খাবারের জন্য ৩৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং বাড়িভাড়া বাবদ খরচ ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি হজযাত্রীদের লাইসেন্সধারী এজেন্সির বাইরে নিবন্ধন না করার আহ্বান জানান এবং লিড এজেন্সি নিয়ে সিন্ডিকেট রোধে প্রতিবছর তা পরিবর্তনের ঘোষণা দেন।
হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার জানান, প্রধানমন্ত্রী ও বিমান পরিবহন মন্ত্রীর হস্তক্ষেপে হজের বিমান ভাড়া প্রায় দুই লাখ টাকা থেকে কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে। হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, মেলায় ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং ডলারের মূল্য বেশি হওয়া সত্ত্বেও বিমান ভাড়া এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা সম্ভব হয়েছে। তিনি ফ্যাসিস্ট সরকারের সময়ে বিমান ভাড়া প্রায় দুই লাখ টাকা নির্ধারণের মাধ্যমে লুটপাটের হিসাব নেওয়ার দাবি জানান। ইবরাহিম বাহার জানান, গত বছর ৫ লাখ ওমরাহযাত্রী গেলেও সরকারের রেকর্ডে আছে মাত্র ২ লাখ, যা মানবপাচারের ইঙ্গিত দেয়। ইয়াকুব শরাফতি যার হাজী তার টিকিট ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার দাবি জানান।
ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ বলেন, নিরাপদ ও সাশ্রয়ী হজ ব্যবস্থাপনার টার্গেট ধর্ম মন্ত্রণালয়ের। দিনরাত পরিশ্রম করে ভাল ব্যবস্থাপনার চেষ্টা করা হয়। সৌদি সরকার বাণিজ্যিক দৃষ্টিতে দেখে, এজন্য যতই ভাল করি আমাদের সংখ্যা কম হওয়ার কারণে আমাদের পুরস্কার দেয়া হয়না। ওমরায় যাচ্ছে ৫ লাখ লোক। গ্রাম গঞ্জে ওমরাহকে ছোট হজ বলে পাঠ
ইবরাহিম বাহার বলেন, গত বছর ৫ লাখ ওমরাহযাত্রী গেছে। অথচ সরকারের রেকর্ডে আছে মাত্র ২ লাখ। তারমানে বাকি ৩ লাখ লোক ওমরাহ এজেন্সির বাইরে গেছে, মানবপাচার হচ্ছে। বিষয়টি দেখা দরকার।


























