ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও বাড়তি চাপ লোক দেখানো ইবাদত থেকে বাঁচার উপায় ও করণীয়

শ্যামনগরে বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৩৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে মেসার্স অরুপ কৃষি স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাশেদ হোসাইন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলামের গোপন অনুসন্ধানের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে নকিপুর বাজারের স্বর্ণপট্টি গলিতে অবস্থিত মেসার্স অরুপ কৃষি স্টোরে ডিলার মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী অরুন সাহাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাশেদ হোসাইন জানান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সরকারি মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত বাজার তদারকি করছে। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নিলে ভবিষ্যতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলাম বলেন, কৃষকদের ন্যায্য মূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করা কৃষি বিভাগের অন্যতম দায়িত্ব। সার বিপণনে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থে কৃষি বিভাগ ও প্রশাসনের এই নজরদারি ও যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

শ্যামনগরে বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০২:৩৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬