ঢাকা ০১:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ডিজিটাল স্বাস্থ্যসেবায় রোগীর তথ্যের নিরাপত্তা ও দায়িত্বশীল ব্যবস্থাপনা ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় নিয়ে বিক্ষোভ, গ্রেপ্তার ১২০০ কিংবদন্তি আইয়ুব বাচ্চুর ৮ম প্রয়াণ দিবস: ‘রুপালি গিটার ফেলে’ অফিসার্স ক্লাবে দুর্ঘটনায় সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু, দিশাহারা মেয়ে লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধার মুখে অবস্থান ইয়েমেন সীমান্তে সৌদি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ এআই ব্যবহারে মারাত্মক জৈব অস্ত্রের ঝুঁকি বাড়ার শঙ্কা এমআইফাইভ প্রধানের বাঙালির আভিজাত্যে কাঁসার তৈজসপত্র: চেনার উপায় ও যত্ন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বহু হতাহতের শঙ্কা

পৈতৃক সূত্রে পাওয়া জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৪

স্টাফ রিপোর্টার রংপুর।
  • আপডেট সময় : ০৯:৫৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ১৯৯ বার পড়া হয়েছে

পৈতৃক সূত্রে পাওয়া জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৪

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর।

জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে আজ (৬জুলাই) রবিবার সকালে
রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের তেয়ানী মুসার বাজার এলাকায় পৈতৃক সূত্রে পাওয়া জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে নারীসহ ৪ জন আহত হয়েছেন। আঙ্গুর মিয়া নামের ১ জন ব্যক্তির নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে পীরগাছা থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

ভুক্তভোগীরা বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে আজ রোববার সকালে হামলা চালানো হয়। এ সময় আঙ্গুর মিয়ার লোকজন দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও রড দিয়ে এ হামলা চালায়। এ সময় ঘরের দরজা-জানালা ভাঙচুর করা হয় এবং জমি দখল করে ধানের চারা রোপণ করে হামলাকারীরা। হামলায় আহতরা হলেন আজিজুল ইসলাম (৬৫), মনজু মিয়া (৩৮), আনোয়ার হোসেন (৫৫) ও অলিপা বেগম (৪০)। তাঁদের উদ্ধার করে পীরগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আঙ্গুর মিয়ার ভাই শামসুল হক বলেন, ‘জমিটি আমরা দীর্ঘ ৫০-৬০ বছর ধরে ভোগদখল করে আসছি। হঠাৎ করেই তারা জমি দখলে নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ হয়। আমাদের একজন গুরুতর আহত। আমরাও থানায় অভিযোগ দিয়েছি।’

অপর দিকে আহত আজিজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের পরিবারের ওপর তারা জোরজবরদস্তি করে সম্পত্তি দখলে নিয়েছে। যার কোনো সঠিক কাগজপত্র তারা এখন পর্যন্ত দেখাতে পারেনি। আমরা থানায় অভিযোগ দিয়েছি। ন্যায় বিচার চাই।’

এ বিষয়ে পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পৈতৃক সূত্রে পাওয়া জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৪

আপডেট সময় : ০৯:৫৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫