সংবাদ শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধার মুখে অবস্থান
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১২:১১:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সলডাংগা সীমান্ত পয়েন্ট দিয়ে এই অনুপ্রবেশের প্রচেষ্টা চালানো হয়।
এ সময় বিজিবির একটি টহল দল কঠোর অবস্থান গ্রহণ করে তাদের বাধা দেয়। বিজিবির বাধার মুখে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা অতিক্রম করতে পারেনি। বর্তমানে তারা শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ দূরে ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহা. শাহীনূল ইসলাম। তিনি জানান, বিএসএফের এই পুশইনের চেষ্টার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ঘটনার শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin



























