ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১১ অক্টোবর সিডনিতে বসছে চট্টগ্রাম ক্লাবের স্প্রিং ফেয়ার ২০২৬ সাংবাদিক নুর মোহাম্মদকে হত্যার হুমকি, ইরাব ও বিএসআরএফের তীব্র নিন্দা ব্রেন ক্যানসারে আক্রান্ত শিশু নূরের চিকিৎসায় সাহায্যের আকুল আবেদন বরিশালে আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ, সাভারে জেএমবি আস্তানায় অভিযান বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতা এস এম ফারুক গ্রেপ্তার আনসার ও ভিডিপির ফ্রিল্যান্সিং কোর্সের প্রশিক্ষণার্থী বাছাই সম্পন্ন লাকসামে চার পরিবারকে সমাজচ্যুত করার সিদ্ধান্ত প্রত্যাহার ওয়ালটনে ফুল-স্ট্যাক ডেভেলপার নিয়োগ, আবেদনের সুযোগ ১৭ আগস্ট পর্যন্ত ট্রুথ সোশ্যালে আগাম পোস্ট দেখার সুবিধা, ট্রাম্পের বিরুদ্ধে মামলা মক্কা প্রতিরক্ষা চুক্তি: জাজান হামলার পর নতুন সমীকরণ ও বাংলাদেশের স্বার্থ

কুড়িগ্রাম-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার মাহবুব আলম সালেহীর গণসংযোগ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ২০৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার মাহবুব আলম সালেহীর গণসংযোগ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার মাহবুব আলম সালেহী গণসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে উলিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার, চা-ষ্টল, মসজিদ প্রাঙ্গণ ও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ঘুরে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করছেন।

সম্প্রতি একাধিক ইউনিয়নে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি আলাপচারিতার সময়, পৌর ১নং বাকরের হাট বাজারে  তিনি বলেন, “উলিপুর উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটি আধুনিক, শিক্ষিত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে হলে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আমি বিশ্বাস করি, সৎ নেতৃত্ব, স্বচ্ছ প্রশাসন ও জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই পরিবর্তন সম্ভব।”

তিনি আরও বলেন, “যুব সমাজের ক্যারিয়ার গঠনের জন্য তথ্যপ্রযুক্তি, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ইতোমধ্যেই প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নির্বাচিত হলে উলিপুরে আইটি ট্রেনিং সেন্টার, উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ও শিক্ষাবৃত্তির আওতা বাড়ানো হবে।”

স্থানীয় বাজার ও পথচারীদের মধ্যে তার সরব উপস্থিতি ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। দলীয় সূত্রে জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার করা হচ্ছে। ব্যারিস্টার সালেহীর নেতৃত্বে জামায়াতে ইসলামী এ আসনে সংগঠনিকভাবে সক্রিয় হচ্ছে বলেও জানান স্থানীয় নেতাকর্মীরা।

এদিকে, স্থানীয় জনগণের একটি অংশ তার এ প্রচারণা কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছেন। বিশেষ করে তরুণদের মধ্য থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান ব্যারিস্টার সালেহী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রাম-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার মাহবুব আলম সালেহীর গণসংযোগ

আপডেট সময় : ১০:৩৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫