ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রকৃত তালিকা তৈরির সুপারিশ সংসদীয় কমিটির রায়েরবাজার কবরস্থানে ককটেল সন্দেহে এসআরবি, বাণিজ্য মেলায়ও উদ্ধার আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ১২৬১ কোটি টাকার প্রকল্প একনেকে বাজারে সিন্ডিকেট নয়, সুস্থ প্রতিযোগিতা জরুরি: প্রতিযোগিতা কমিশন বিটিএস ভক্ত তিন কিশোরী উদ্ধার: যেভাবে বাড়ি ফিরল তারা জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন বিলাইছড়িতে বিজিবির হেফাজত থেকে ২ ভারতীয়কে ছিনিয়ে নেওয়ার অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি বিশু, সম্পাদক ওয়াহেদ খালাসের পরও ৮ বছর জেল, ইব্রাহিমকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রুল অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে বৈশ্বিক ঐক্যের ডাক তথ্য প্রতিমন্ত্রীর

১১ অক্টোবর সিডনিতে বসছে চট্টগ্রাম ক্লাবের স্প্রিং ফেয়ার ২০২৬

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশি ঐতিহ্য, সংস্কৃতি এবং ব্যবসায়িক সম্ভাবনাকে অস্ট্রেলিয়ার মাটিতে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্প্রিং ফেয়ার ২০২৬’। অলাভজনক সংগঠন চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া ইনক.-এর আয়োজনে এবং ক্যাম্পবেলটাউন ঈগল স্পোর্টসের সহযোগিতায় সিডনির ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে এই বিশাল উৎসবটি উদযাপিত হবে।

আয়োজকদের প্রত্যাশা অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা চলা এই মেলায় ১৫ হাজারেরও বেশি দর্শনার্থী সমাগম ঘটবে। উৎসবে বাংলাদেশ থেকে আগত অতিথি শিল্পী, স্থানীয় শিল্পী এবং অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোরদের অংশগ্রহণে জমকালো সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। পাশাপাশি দেশি-বিদেশি খাবারের স্টল, কেনাকাটার সুযোগ এবং পারিবারিক বিনোদনের নানা আয়োজন থাকছে।

উৎসবের প্রস্তুতি নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় সিডনির মিন্টোতে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মেলা ব্যবস্থাপনা, নিরাপত্তা, স্পন্সরশিপ এবং স্বেচ্ছাসেবক সমন্বয় নিয়ে বিস্তারিত পরিকল্পনা করা হয়। চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সভাপতি সাইফ চৌধুরী জানান, বিভিন্ন সংস্কৃতি ও কমিউনিটিকে একই প্ল্যাটফর্মে এনে পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

পরিবার ও শিশুদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে সকাল থেকে বিকেল পর্যন্ত ফ্রি রাইডের ব্যবস্থা থাকবে। এছাড়া অভিভাবকদের জন্য থাকবে প্যারেন্টাল প্লেস। চট্টগ্রাম ক্লাবের সাবেক সভাপতি ও কার্যকরী সদস্য সৈয়দ আকরামউল্লাহ জানান, দুর্গাপূজার এক সপ্তাহ আগে এই মেলা অনুষ্ঠিত হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য কেনাকাটার দারুণ সুযোগ তৈরি হবে।

মেলায় স্টল ও স্পন্সরশিপের সুযোগ এখনো উন্মুক্ত রয়েছে জানিয়ে সহসভাপতি সৈয়দ বাকের বলেন, এটি উদ্যোক্তাদের জন্য ১৫ হাজারের বেশি মানুষের কাছে নিজেদের ব্র্যান্ড তুলে ধরার একটি অনন্য সুযোগ। বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীর মিলনমেলায় এই উৎসব সিডনির অন্যতম সেরা বহুসাংস্কৃতিক আয়োজনে পরিণত হবে বলে আয়োজকদের বিশ্বাস।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

১১ অক্টোবর সিডনিতে বসছে চট্টগ্রাম ক্লাবের স্প্রিং ফেয়ার ২০২৬

আপডেট সময় : ০১:৪১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬