ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে বাজারে বিমান হামলা, নিহত অন্তত ৩৩ ২২টি লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কবার্তা ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু পাবনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত বোরকা পরে ছদ্মবেশে উত্তরখান ভূমি অফিস পরিদর্শনে ডিসি ফরিদা গোপনে আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু, নেপথ্যে ইরান ও বিতর্ক সৈয়দপুরে ইএমই কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠিত নিখোঁজ শিশু জিসান উদ্ধার, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ভিত্তিহীন দাবি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে বাধা, রূপপুরের ইউরেনিয়াম আসা বিলম্বিত এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন অসুস্থ নাজমুল হোসেন শান্ত

ব্রেন ক্যানসারে আক্রান্ত শিশু নূরের চিকিৎসায় সাহায্যের আকুল আবেদন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর গ্রামের দিনমজুর মো. জিন্নাহর পাঁচ বছর বয়সী সন্তান নূর মোহাম্মদ মরণব্যাধি ব্রেন ক্যানসারের সঙ্গে লড়াই করছে। ধীরে ধীরে নিভে যাচ্ছে শিশুটির জীবনের আলো। বর্তমানে সে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু রক্তরোগ ও ক্যানসার ‘পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি’ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ইমরুল কায়েসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসক জানিয়েছেন, নূর মোহাম্মদকে পুরোপুরি সুস্থ করে তোলার জন্য আরও আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার প্রয়োজন। তবে অত্যন্ত ব্যয়বহুল এই দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয়ভার বহন করা দিনমজুর বাবার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। ইতোমধ্যে পরিবারের সম্বল হিসেবে থাকা ভিটামাটি বিক্রি, ধার-দেনা এবং গ্রামের মানুষের সহায়তায় এতদিনের চিকিৎসা চালিয়েছেন জিন্নাহ। এখন আর কিছুই অবশিষ্ট নেই, পরিবারটি পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছে।

হাসপাতালের বিছানায় যন্ত্রণায় ছটফট করতে থাকা অবুঝ শিশুটি যখন বাবার দিকে তাকিয়ে আকুতি জানায়, 'আব্বা, আমার ব্যথা করে, আমাকে ভালো করে দাও', তখন অঝোরে চোখের পানি ফেলা ছাড়া অসহায় বাবার আর কিছুই করার থাকে না। টাকার অভাবে নিজের সন্তানের মৃত্যু চোখের সামনে দেখা ছাড়া তার আর কোনো উপায় নেই।

একটি ফুটফুটে প্রাণ বাঁচাতে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও মানবিক প্রতিষ্ঠানগুলোর প্রতি সাহায্যের আকুল আবেদন জানিয়েছে নূরের পরিবার। সাহায্য পাঠাতে বা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে নূরের পিতা মো. জিন্নাহর ০১৭৫৪-৭৮২৭১৩ নম্বরে (বিকাশ পার্সোনাল) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ব্রেন ক্যানসারে আক্রান্ত শিশু নূরের চিকিৎসায় সাহায্যের আকুল আবেদন

আপডেট সময় : ০১:২৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬