সংবাদ শিরোনাম :
বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতা এস এম ফারুক গ্রেপ্তার
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০১:১৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং ঘোষপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভীমপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফারুক হোসেন ঘোষপুর ইউনিয়নের পূবিলা গ্রামের মঈনুদ্দিনের ছেলে। তিনি ইতিপূর্বে ওই ইউনিয়ন পরিষদে দুইবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh



























