ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফ্রেশার্স ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বৈশ্বিক সংকট মোকাবিলায় নতুন করে ভাবার আহ্বান গুতেরেসের অর্থনীতি ও বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা মিশিগান ডেমোক্রেটিক পার্টির ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন তাহমিদ চৌধুরী রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থা ফেরাতে কঠিন সত্য স্বীকারের আহ্বান জাতিসংঘ সভাপতির টেকনাফে রোহিঙ্গা বহনকারী নৌকাডুবি, নারী ও শিশুর মৃত্যু সিলেটের রায়নগরে ট্রিপল মার্ডার: তদন্তে নামল পিবিআই, বাবুল ২ দিনের রিমান্ডে

ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে ১০০ ক্যালোরির কম ৩টি ঘরোয়া নাশতা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওজন নিয়ন্ত্রণে রাখতে ও শরীর সুস্থ রাখতে কম ক্যালরির পুষ্টিকর খাবারের বিকল্প নেই। প্রক্রিয়াজাত উচ্চ-ক্যালোরির খাবারের বদলে ঘরে তৈরি স্বাস্থ্যকর নাশতা বেছে নেওয়া ওজন কমানোর একটি কার্যকর উপায়। এসব খাবার শরীরকে প্রয়োজনীয় ফাইবার, প্রোটিন, ভিটামিন ও খনিজ সরবরাহ করে দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ১০০ ক্যালোরির চেয়েও কম এমন তিনটি ঘরোয়া নাশতার রেসিপি এখানে তুলে ধরা হলো।

প্রথম নাশতাটি হলো শসা ও গ্রিক ইয়োগার্ট কাপ। শসা শরীরকে আর্দ্র রাখে এবং গ্রিক ইয়োগার্ট প্রোটিন ও ক্যালসিয়ামের চমৎকার উৎস। দুই জনের পরিবেশনের জন্য তৈরি এই নাশতার প্রতি পরিবেশনে ক্যালোরি থাকে মাত্র ৭০ কিলোক্যালোরি। এটি তৈরি করতে লাগবে ১টি মাঝারি শসা, আধা কাপ গ্রিক ইয়োগার্ট, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ এবং কুচি করা ধনেপাতা। প্রথমে শসা মোটা গোল করে কেটে নিতে হবে। এরপর গ্রিক ইয়োগার্টের সঙ্গে জিরার গুঁড়া, গোলমরিচ ও লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রতিটি শসার টুকরোর ওপর এই দইয়ের মিশ্রণ দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিলেই তৈরি হয়ে যাবে সতেজ ও প্রোটিনসমৃদ্ধ এই নাশতা।

দ্বিতীয় নাশতাটি হলো মুচমুচে ভাজা ছোলা, যা উদ্ভিদভিত্তিক প্রোটিন, ফাইবার ও আয়রনের ভালো উৎস। এটি সহজে সংরক্ষণও করা যায়। দুই জনের পরিবেশনের উপযোগী এই নাশতার প্রতি পরিবেশনে ক্যালোরি থাকে প্রায় ৯৫ কিলোক্যালোরি। এটি তৈরিতে প্রয়োজন হবে ১ কাপ সেদ্ধ ছোলা, ১ চা চামচ অলিভ অয়েল, আধা চা চামচ পাপরিকা, আধা চা চামচ জিরার গুঁড়া এবং স্বাদমতো লবণ। প্রস্তুত করতে প্রথমে সেদ্ধ ছোলা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এরপর তেল ও মশলা দিয়ে ছোলাগুলো মাখিয়ে নিয়ে একটি বেকিং ট্রেতে ছড়িয়ে দিতে হবে। ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২৫ থেকে ৩০ মিনিট বেক করার পর সামান্য ঠান্ডা করে এটি পরিবেশন করা যাবে।

তৃতীয় নাশতাটি হলো আপেল ও দারুচিনির স্লাইস। আপেলের প্রাকৃতিক মিষ্টি স্বাদের সঙ্গে দারুচিনির সুগন্ধ মিলে এই নাশতাটিকে দারুণ সুস্বাদু করে তোলে। দুই জনের পরিবেশনের জন্য তৈরি এই নাশতার প্রতি পরিবেশনে ক্যালোরি থাকে প্রায় ৮৫ কিলোক্যালোরি। এটি তৈরি করতে লাগবে ১টি মাঝারি আপেল, আধা চা চামচ দারুচিনির গুঁড়া এবং ১ চা চামচ লেবুর রস। প্রথমে আপেল ভালো করে ধুয়ে পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। এরপর স্লাইসগুলোর ওপর দারুচিনির গুঁড়া ও লেবুর রস ছড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে পরিবেশন করতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে ১০০ ক্যালোরির কম ৩টি ঘরোয়া নাশতা

আপডেট সময় : ০৪:১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬