ফ্রিজে রাখা রান্না করা খাবার বারবার গরম করা কি স্বাস্থ্যসম্মত
- আপডেট সময় : ০৭:২৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

রান্না করা খাবার দীর্ঘ সময় ফ্রিজে রেখে বারবার গরম করে খাওয়া আদৌ স্বাস্থ্যকর কি না, তা নিয়ে পুষ্টিবিদ ও চিকিৎসকরা গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, খাবার যথাযথভাবে সংরক্ষণ করলে সংক্রমণের ঝুঁকি কিছুটা কমলেও, দীর্ঘ সময় ফ্রিজে রাখা এবং বারবার গরম করার প্রক্রিয়াটি খাবারের পুষ্টিগুণ মারাত্মকভাবে কমিয়ে দেয়। এই প্রক্রিয়ায় খাবারের ভিটামিন ও প্রোটিনের গঠন ভেঙে যায়, ফলে এর গুণমান নষ্ট হয়ে পড়ে।
বারবার খাবার গরম করার ফলে তাতে কিছু ফ্রি র্যাডিক্যাল তৈরি হতে পারে। নিয়মিত এই ধরণের খাবার শরীরে প্রবেশ করলে প্রদাহ, হজমের সমস্যা, গ্যাস্ট্রিক, অ্যানিমিয়া এবং অস্টিওপোরেসিসের মতো শারীরিক জটিলতা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, রান্না করা খাবার ফ্রিজে সর্বোচ্চ ৬ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত রাখা নিরাপদ। এর বেশি সময় ধরে বা নিয়মিত ফ্রিজে রাখা খাবার খাওয়া শরীরের জন্য ক্ষতিকর।
খাবার ফ্রিজ থেকে বের করার পর সরাসরি মাইক্রোওভেনে গরম না করে কিছুক্ষণ ঘরের তাপমাত্রায় রেখে তারপর গরম করার পরামর্শ দেওয়া হয়েছে। মাঝেমধ্যে এমন খাবার খাওয়া খুব বেশি ক্ষতিকর না হলেও, সুস্বাস্থ্য বজায় রাখতে প্রতিদিন তাজা রান্না করা খাবার গ্রহণ করা অত্যন্ত জরুরি।





























