ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়া সিটি কর্পোরেশনের দুই প্রশাসনিক পদে সেনা কর্মকর্তাদের নিয়োগ জাতিসংঘের বিকল্প কেবলই কল্পনাতীত: ড. খলিলুর রহমান পুলিশের দাবি উন্নতি, বাস্তবে জনমনে নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠা পাকিস্তানে অনলাইনে যৌন নিপীড়নের ফাঁদে ১৫ লাখ শিশু গাজায় বিশ্ববাসীর নিষ্ক্রিয়তা লজ্জাজনক: জাতিসংঘে ইমানুয়েল ম্যাক্রোঁ গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করলে স্থানীয়ভাবে প্রতিহত করার আহ্বান প্রিন্সের স্ত্রীর মৃত্যুর তদন্তে ঘুষ: অস্ট্রেলিয়ায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার দেবিদ্বারে মাকে কুপিয়ে ও আট মাসের ভাতিজিকে আছড়ে হত্যা গুলশানে গ্রেফতার সন্দ্বীপের সাবেক আওয়ামী লীগ এমপি মিতা

দাউদকান্দিতে ১০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ১০১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মশিউর রহমান,
কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলা মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দ করা হয়।

১৩ জুন শনিবার ভোর সাড়ে ৬টার দিকে দাউদকান্দি মডেল থানাধীন মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার থেকে প্রায় ৩০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে পুলিশ এই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত:- আসামি মো. আবু হানিফ (৩০) শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার রশিদ হাওলাদারের কান্দি গ্রামের মৃত আলাউদ্দিন হাওলাদারের ছেলে।

পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় ১টি সন্দেহ ভাজন প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, পরে গাড়িতে থাকা আবু হানিফকে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত প্রাইভেট কারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে দাউদকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে দাউদকান্দি মডেল থানা নিয়মিত অভিযান পরিচালনা করছে, মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দাউদকান্দিতে ১০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১২:২৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬