ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারের সবুজে সোনালি চন্দ্রপ্রভার হলুদ উৎসব সরকারি কলেজে শিক্ষক সংকট ও শিক্ষার মানোন্নয়নের চ্যালেঞ্জ উদ্বোধনের পরই অচল অন্তর্বর্তী সরকারের নাগরিক সেবাকেন্দ্র, ৪টিতেই তালা স্বাস্থ্য খাতের আমূল সংস্কারে স্বাস্থ্য কমিশন গঠনের প্রস্তাব ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ক্লাব ছাড়তে মরিয়া আলভারেজ ও এনজো, নতুন গন্তব্যের খোঁজে দুই বন্ধু নেপালে বন্যায় নিহত বেড়ে ৫৭৯, নিখোঁজ প্রায় ২ হাজার গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের চাপে ইইউর দিকে ঝুঁকছে আইসল্যান্ড গ্যাস সংকটে ফতুল্লার পোশাক কারখানার উৎপাদন নেমেছে অর্ধেকে লুপাস নেফ্রাইটিসে প্রাণ হারাল সখীপুরের ১০ বছরের শিশু সাদিয়া

সীমানায় ঢুকলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আয়োজিত অধিবেশনে মন্ত্রী স্পষ্ট করেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে দেশের সীমানায় প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে।

আইনমন্ত্রী বলেন, “আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে আত্মসমর্পণের হুংকার দেওয়া হচ্ছে। আমি জাতিকে জানাতে চাই, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তারা দণ্ডপ্রাপ্ত আসামি। দেশের সীমানায় প্রবেশের সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হবে।” এছাড়া তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না উল্লেখ করে এ ধরনের সব প্রচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জুলাই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে আইনমন্ত্রী জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর মোট ১৬টি তদন্ত সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১২টির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এবং চারটি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। ইতোমধ্যে আবু সাঈদ হত্যা ও হাসানুল হক ইনুর মামলাসহ তিনটি মামলার রায় ঘোষণা করা হয়েছে।

ট্রাইব্যুনালে জমা পড়া ৫৯০টি অভিযোগের মধ্যে ১০৯টি মামলা বিচার প্রক্রিয়ার জন্য বাছাই করা হয়েছে। এর মধ্যে ৪৩টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে এবং ছয়টি মামলার বিচার সম্পন্ন হয়েছে। আইনমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এসব মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এছাড়া একজন রাজসাক্ষী খালাস পেয়েছেন। বর্তমানে ২৬টি মামলা বিচারাধীন রয়েছে এবং আরও চারটি মামলার রায় অপেক্ষমাণ। শাপলা চত্বরের হত্যাকাণ্ড, আওয়ামী লীগের বিরুদ্ধে আনীত অভিযোগ এবং দেশের বিভিন্ন জেলায় সংঘটিত জুলাই হত্যাকাণ্ডের ঘটনাগুলোও বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

সীমানায় ঢুকলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

আপডেট সময় : ০৫:০০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬