ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ উপনিবেশোত্তর পাকিস্তান আমলে বাঙালি ও বাংলা ভাষার প্রতি বৈষম্য গ্লোবাল হাঙ্গার ইনডেক্স: ক্ষুধা কমানোর গতি কমে বাংলাদেশ ৮৪তম বন্দর লিজের আগে জনগণের মতামত নেওয়ার দাবি সাইফুল হকের পরিবেশ রক্ষায় কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নেপালে বন্যায় নিহত বেড়ে ৫৭৯, নিখোঁজ প্রায় ২ হাজার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেপালে ভয়াবহ ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই দুর্যোগে লাশের সারি দীর্ঘ হচ্ছে এবং উদ্ধারকাজে নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যসহ দেশি-বিদেশি পর্যটকদের নিখোঁজ হওয়ার তালিকাও বড় হচ্ছে।

শুক্রবার (২৮ আগস্ট) নেপালের দুর্যোগ প্রশমন সংস্থা তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে, বন্যাকবলিত এলাকা থেকে এখন পর্যন্ত ৫৭৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এখনও প্রায় ২ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক। আক্রান্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনার জন্য নিরাপত্তাবাহিনীর ১৫ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে।

নেপালের পুলিশের দেওয়া পৃথক তথ্য অনুযায়ী, ৩৬টি দেশের মোট ৫৭৫ জন বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ভারতের সর্বোচ্চ ১৮৩ জন, যুক্তরাষ্ট্রের ৬৫ জন, ইউক্রেনের ৬২ জন এবং ৩৩ জন ব্রিটিশ নাগরিকের কোনো খোঁজ পাওয়া যায়নি।

উল্লেখ্য, যে অঞ্চলে এই বন্যা আঘাত হেনেছে তার পাশেই অবস্থিত চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত। এই তিব্বতেই হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান কৈলাস মানস সরোবর অবস্থিত, যেখানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক পর্যটক ও তীর্থযাত্রী ভ্রমণ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

নেপালে বন্যায় নিহত বেড়ে ৫৭৯, নিখোঁজ প্রায় ২ হাজার

আপডেট সময় : ০৭:৪২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬