ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ উপনিবেশোত্তর পাকিস্তান আমলে বাঙালি ও বাংলা ভাষার প্রতি বৈষম্য গ্লোবাল হাঙ্গার ইনডেক্স: ক্ষুধা কমানোর গতি কমে বাংলাদেশ ৮৪তম বন্দর লিজের আগে জনগণের মতামত নেওয়ার দাবি সাইফুল হকের পরিবেশ রক্ষায় কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরসূচিতে প্রস্তুতি ম্যাচের সময় কমল প্রশ্নপত্র ফাঁস রুখতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক সালমানের প্র্যাঙ্কে শুটিং সেটে কেঁদে ফেলেছিলেন কারিশমা কাপুর

বন্দর লিজের আগে জনগণের মতামত নেওয়ার দাবি সাইফুল হকের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ দেশের বিভিন্ন লাভজনক ও কৌশলগত গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াকে ‘আত্মঘাতী ও অদূরদর্শী’ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, স্পর্শকাতর জাতীয় সম্পদের বিষয়ে যেকোনো পদক্ষেপ নেওয়ার পূর্বে নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের মতামত ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া অত্যন্ত জরুরি।

বন্দর লিজ দেওয়ার উদ্যোগ, নিত্যপণ্যের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি, বাজার সিন্ডিকেট, অনিয়ম ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটির ঢাকা মহানগর কমিটি। এতে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল হক অভিযোগ করেন, জাতীয় অর্থনীতির অতিসংবেদনশীল এ কনটেইনার টার্মিনাল অস্বচ্ছ ও অযৌক্তিকভাবে বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের বিষয়ে সরকার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি। একই সঙ্গে বিনিয়োগ ও আর্থিক লাভের বিষয়ে যেসব হিসাব দেওয়া হচ্ছে, তা তথ্যভিত্তিক নয় বলেও তিনি মন্তব্য করেন।

বন্দরের দক্ষতা বৃদ্ধির বিষয়ে নিজস্ব সক্ষমতার ওপর জোর দিয়ে সাইফুল হক প্রশ্ন তোলেন, মাথাব্যথার জন্য তো নিশ্চয়ই কেউ মাথা কেটে ফেলতে পারে না। তিনি উল্লেখ করেন, বন্দরের ব্যবস্থাপনা গতিশীল করার যথেষ্ট সুযোগ রয়েছে এবং নিজেদের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার মাধ্যমেই তা অর্জন করা সম্ভব।

সমাবেশ থেকে দেশের সামগ্রিক অর্থনীতি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজি কঠোর হাতে দমনের দাবি জানানো হয়। পাশাপাশি শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের জোর দাবি তোলা হয়। এছাড়া মধ্যপ্রাচ্য সংকটের দ্রুত নিরসন ঘটিয়ে সৌদি আরবে বাংলাদেশি শ্রমিক পাঠাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সমাবেশে রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খানসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে বন্দর বা কোনো কৌশলগত স্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে বামপন্থী ও প্রগতিশীল রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশ শেষে জাতীয় প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সেগুনবাগিচায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বন্দর লিজের আগে জনগণের মতামত নেওয়ার দাবি সাইফুল হকের

আপডেট সময় : ০৫:৪৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬