সংবাদ শিরোনাম :
বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৬:৫১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত এনসিপি কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল নিক্ষেপ করে।
নিক্ষেপ করা ককটেলগুলোর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা রাতে সেখানে তিনটি ককটেল ছুড়ে মারে। তবে সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh


























