ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমানের প্র্যাঙ্কে শুটিং সেটে কেঁদে ফেলেছিলেন কারিশমা কাপুর সাজেকের পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার নির্দেশ, বাধা নেই ভ্রমণে সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ইয়েমেনের আল-মাশিক প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২ পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু নিয়ে শিক্ষার্থীদের মিছিল মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার পরবর্তী দুই প্রতিপক্ষ কারা সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২ নোবিপ্রবির পুরো ক্যাম্পাস সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা

সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশে শারদীয় পূজা উদযাপনে সর্বাত্মক রাজনৈতিক সহযোগিতা প্রদান করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে ইতিমধ্যে দলের নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে পূজার দাওয়াত গ্রহণ ও শুভেচ্ছা বিনিময় শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংকালে নাহিদ ইসলাম ধর্মীয় স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রত্যেকে যার যার ধর্ম নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে পালন করবে। সাধারণত পূজা এলেই নিরাপত্তার প্রসঙ্গটি বড় হয়ে সামনে আসে। তবে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হওয়া প্রয়োজন, যেখানে নিরাপত্তার বিষয়টি নিয়ে আলাদা করে ভাবতে হবে না। যেহেতু নিরাপত্তা দেওয়ার প্রশ্ন উঠছে, তার অর্থ মানুষের মনে একধরনের আশঙ্কা রয়ে গেছে। সেই আশঙ্কামুক্ত পরিবেশে যেন সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সেটাই প্রত্যাশা।

একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, জাতীয় কিংবা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেশে কোনো ধরনের বিভাজন বা পার্থক্য থাকবে না। ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যদি কোনো ধরনের বৈষম্যের সম্মুখীন হন, তবে এনসিপি তার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বাংলাদেশের বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পাঁতারা চালাতে পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম নানাভাবে তৎপর হয়ে ওঠে। এই বিষয়ে দেশের প্রতিটি মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সম্প্রীতি বিনষ্টকারীদের উদ্দেশ্য কখনোই সফল হবে না বলেও মন্তব্য করেন নাহিদ।

অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বক্তব্য দেন। তিনি বলেন, দেশের হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ আলাদা কেউ নন; তারা সবাই এই ভূখণ্ডেরই নাগরিক। কোনো ভেদাভেদ না রেখে সবাইকে একসঙ্গে মিলেমিশে বসবাস করতে হবে এবং যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৩:০৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬