ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতাল ব্যবস্থা ও চিকিৎসাবিজ্ঞানের বিকাশে মুসলমানদের ঐতিহাসিক অবদান প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন পাস হলে বুমেরাং হতে পারে: টিআইবি বন্ধ কারখানা চালুর ঋণ বিতরণে মন্দা, বিতরণ মাত্র ৫৬১ কোটি টাকা আজকের খেলার সূচি: আফগানিস্তান-জিম্বাবুয়ে ওয়ানডে ও ইউরোপীয় ফুটবলের লড়াই প্রেসিডেন্টস ট্রফিতে ফিরছেন মোহাম্মদ রিজওয়ান বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার মহাষ্টমী ও কুমারী পূজার আয়োজনে মুখরিত দেশজুড়ে মণ্ডপগুলো মুন্সীগঞ্জ ডিসি অফিসে ৮০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন কানাডার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৭ বিচ্ছেদের পর প্রকৃতির সান্নিধ্যে শেহতাজ, ভাইরাল নতুন ছবি

লুপাস নেফ্রাইটিসে প্রাণ হারাল সখীপুরের ১০ বছরের শিশু সাদিয়া

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাসারচালা গ্রামের বাসিন্দা সাদিয়া আক্তার নামে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে মহানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সাদিয়া লুপাস নেফ্রাইটিস (এসএলই) নামক জটিল রোগে আক্রান্ত ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই রোগে ভোগার কারণে সাদিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে তার বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যায়। মেয়ের অসুস্থতার খবর পেয়ে তার বাবা বাদশা মিয়া প্রবাস থেকে দেশে ফিরে আসেন এবং সাধ্যমতো বিভিন্ন স্থানে মেয়ের চিকিৎসার চেষ্টা করেন।

অবস্থার অবনতি হলে সাদিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে সে মারা যায়। সাদিয়ার বাবা বাদশা মিয়া বলেন, তার কলিজার টুকরো মেয়েটি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছে। যে বয়সে সহপাঠীদের সঙ্গে হাসি-আনন্দে সময় কাটানোর কথা ছিল, সেই বয়সেই তাকে কঠিন রোগের সঙ্গে লড়াই করে জীবন দিতে হলো।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

লুপাস নেফ্রাইটিসে প্রাণ হারাল সখীপুরের ১০ বছরের শিশু সাদিয়া

আপডেট সময় : ০৬:৪২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬