উপজেলা ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন
- আপডেট সময় : ০৮:০২:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

বেসরকারি উন্নয়ন সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশন তাদের প্রতিষ্ঠানে উপজেলা ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। গত ৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী মাসিক বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন। আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। এছাড়া আবেদনকারীদের কম্পিউটার ও আইটি বিষয়ক দক্ষতা থাকা আবশ্যক।
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর নির্ধারণ করা হয়েছে, তবে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে এই বয়সসীমা শিথিলযোগ্য হতে পারে।
গত ০৩ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে।
আবেদন করা যাবে আগামী ০৮ সেপ্টেম্বর পর্যন্ত।





























