সিঙ্গার বাংলাদেশে ৩০ জন ট্রেইনি ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ

- আপডেট সময় : ০৯:১৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড তাদের জনবল বৃদ্ধির লক্ষ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি ব্রাঞ্চ ম্যানেজার’ পদে মোট ৩০ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম স্নাতক বা সম্মান ডিগ্রিধারী হতে হবে। সেই সাথে ইলেকট্রনিক ইকুইপমেন্ট, হোম অ্যাপ্লায়েন্স অথবা যেকোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। আবেদনের জন্য প্রার্থীর বয়সসীমা ২৪ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিত প্রার্থীদের আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতন প্রদান করা হবে।
নিয়োগপ্রাপ্তদের প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে শাখার বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন, দৈনিক ও সাপ্তাহিক হিসাব রক্ষণাবেক্ষণ, পণ্যের সঠিক প্রদর্শন নিশ্চিত করা, গ্রাহক সেবা প্রদান এবং নতুন গ্রাহক তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান সফর করা। এই পদটি ফুল-টাইম বা পূর্ণকালীন চাকরির। কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থান হতে পারে।
আগ্রহী প্রার্থীদের হার্ডকপি বা আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা হলো: সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, গুলশান সেন্টার পয়েন্ট, ২১তম তলা, হাউস # ২৩-২৬, রোড # ৯০, গুলশান- ২, ঢাকা-১২১২। আবেদনের শেষ তারিখ আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬।




























