ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরাধ নিয়ন্ত্রণে শাস্তির পাশাপাশি কাউন্সেলিং জরুরি: খুলনা রেঞ্জ ডিআইজি ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে সাংগঠনিক কারণে বহিষ্কার হামলার আশঙ্কায় পুলিশের নিরাপত্তা চাইল ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি চীনের অর্থনীতির রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজির পরলোকগমন তথ্য নিয়ে কোনো বিভ্রান্তি ছড়াবে না সরকার: আমির খসরু রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, এ মাসেই যুক্ত হচ্ছে নতুন ট্রেন বাবার প্রয়াণে আবেগঘন বার্তায় মেসি: ‘শান্তিতে ঘুমাও বাবা’ জেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালুর ঘোষণা মাহদী আমিনের ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরকে ‘রাজনৈতিক জোকার’ বললেন চিফ প্রসিকিউটর বিএমইউ’র বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড প্রকল্পে নিয়োগের আবেদনের সময় বাড়ল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়ন কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। এখন থেকে আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ জুলাই দুপুর ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। দেশের বিভিন্ন এলাকায় বিদ্যমান প্রতিকূল পরিবেশ ও অনিবার্য পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব না হওয়ায় অধিদপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ্ মোহাম্মদ মাহবুব স্বাক্ষরিত এক জরুরি পত্রে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, নতুন ও পূর্বের সব আবেদন যাচাই-বাছাই ও পরীক্ষার পর আগামী ৩০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে। যেসব এলাকায় বর্তমানে পরীক্ষা গ্রহণ চলছে, সেখানে তা অব্যাহত থাকবে। তবে স্থানীয় কমিটি চাইলে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রেখে নতুন ও পুরাতন সব আবেদনকারীর জন্য একসঙ্গে পরীক্ষা নিতে পারবে। এছাড়া ২৫ ও ২৬ জুলাই নির্ধারিত পরীক্ষার বিষয়ে স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা স্থগিত বা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্থানীয় কমিটিকে দেওয়া হয়েছে। তবে পরীক্ষা চালিয়ে নেওয়া হলে পরবর্তীতে নতুন আবেদনকারীদের জন্য আবার পৃথকভাবে পরীক্ষার আয়োজন করতে হবে।

নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের লিখিত পরীক্ষা নেওয়া যাবে না বলে নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। প্রার্থীদের ব্যবহারিক, মৌখিক পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার জিপিএ-র ভিত্তিতে মূল্যায়ন করে ফলাফল প্রস্তুত করতে হবে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রশিক্ষণসহ পরবর্তী কার্যক্রমের সময়সূচি সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে। ফ্যামিলি কার্ড প্রকল্পের কার্যক্রম সুষ্ঠু ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কমিটির সভাপতি, সদস্য-সচিবসহ সবাইকে যথাযথভাবে নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

ফ্যামিলি কার্ড প্রকল্পে নিয়োগের আবেদনের সময় বাড়ল

আপডেট সময় : ০১:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬