ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে বিসিকের চাকরি মেলায় ৬৩৯টি পদের সুযোগ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন দুই মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ সাড়ে ১৬ হাজার কোটি টাকা শাড়িকাণ্ড নিয়ে মুখ খুললেন তানজিন তিশা, অভিযোগ করলেন সম্মানহানির ইন্ডিয়া জোটের বৈঠকে জ্ঞানেশ কুমারের অপসারণই মূল লক্ষ্য: মমতা ভারতে ভিনিসিয়ুসের প্রথম সফর: গোয়ায় খেলেছিলেন অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট ইরান সংঘাত দ্রুত শেষ হবে, তেলের দাম কমবে: ট্রাম্প গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত: জয়সোয়াল সরকারের প্রতি জনগণের অনাস্থা ঢাকতে বিশৃঙ্খলা করা হচ্ছে: গোলাম পরওয়ার মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা

বিক্ষোভকারীদের ওপর গুলি: অমিত শাহকে জবাব চাইলেন রাহুল গান্ধী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিল্লির যন্তর মন্তরে প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছররা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে জবাব চেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রোববার সকালে রাহুল গান্ধী তার ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে এই চিঠির অনুলিপি প্রকাশ করেন।

অভিযোগ অনুযায়ী, গত ২০ জুলাই সংসদ অভিমুখে পদযাত্রার সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়া হয়, যার ফলে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন। রাহুল গান্ধী দাবি করেছেন, আহতদের মধ্যে একজনের চিকিৎসাসংক্রান্ত নথিতেও ছররা গুলির আঘাতের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তবে দিল্লি পুলিশ শুরু থেকেই ছররা গুলি ছোড়ার অভিযোগ অস্বীকার করে আসছে।

শনিবার লেখা ওই চিঠিতে রাহুল গান্ধী ২০ জুলাইয়ের কর্মসূচিকে ‘শান্তিপূর্ণ’ উল্লেখ করে সেখানে চালানো আঘাতকে ‘বর্বরোচিত’ বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেন যে, এই ঘটনায় শত শত শিক্ষার্থী আহত হয়েছেন এবং নারী আন্দোলনকারীদের মারধর করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দুটি সুনির্দিষ্ট প্রশ্ন রেখেছেন রাহুল গান্ধী। প্রথমত, একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি কি শিক্ষার্থীদের ওপর ছররা গুলি চালানোর অনুমতি দিয়েছিলেন? যদি না দিয়ে থাকেন, তবে এই নির্দেশের নেপথ্যে কারা ছিল? দ্বিতীয়ত, সাধারণ পোশাকে শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা করা ব্যক্তিরা কি পুলিশ সদস্য, নাকি তারা স্বেচ্ছাসেবী? তাদের নিয়োগের বিষয়টিও তিনি জানতে চেয়েছেন।

এর আগে গত শুক্রবার রাহুল গান্ধী সংবাদমাধ্যমের সামনে সাহিল লোহছাব নামে ছররা গুলিতে আহত এক যুবককে হাজির করেছিলেন। ওই যুবকের শরীরের ক্ষত দেখিয়ে তিনি সরকারের দাবির বিপরীতে প্রমাণ হিসেবে তুলে ধরেন।

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৩: ৫৩আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১৪: ০০

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বিক্ষোভকারীদের ওপর গুলি: অমিত শাহকে জবাব চাইলেন রাহুল গান্ধী

আপডেট সময় : ০২:০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬