ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ এখন ভুল তথ্য ও অপপ্রচার: তথ্যমন্ত্রী পটিয়ায় অপহৃত শিশু জায়হানের মরদেহ উদ্ধার, আটক ৫ প্রতিবেশী ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে সংসদে কঠোর বিল পেশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ও অনুদান বাড়িয়ে সরকারের প্রজ্ঞাপন আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্য আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কমবে, আশ্বাস জ্বালানি প্রতিমন্ত্রীর ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ফরিদপুরে ভূমি কর্মকর্তা বরখাস্ত ঢাকা দক্ষিণে জামায়াতের বাজি সাদিক কায়েম, আসিফ মাহমুদ কী করবেন? রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি কক্সবাজারে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫

নেত্রকোনায় নিজ ঘরে যুবকের গলাকাটা মরদেহ, তদন্তে পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

নেত্রকোনার সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া গ্রামে মাসুল ওরফে মাহফুল (৩৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ জুলাই) সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মাহফুল ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে রাতের খাবার খেয়ে মাহফুল তার নিজ ঘরে ঘুমাতে যান। পরদিন সকালে তার মা ঘুম থেকে উঠে দেখেন ছেলের ঘরের দরজা খোলা। সন্দেহবশত তিনি ঘরের ভেতরে ঢুকে টর্চলাইটের আলো ফেললে ছেলের গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পান। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর পেয়ে নেত্রকোণা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিনের জমি সংক্রান্ত কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নেত্রকোনায় নিজ ঘরে যুবকের গলাকাটা মরদেহ, তদন্তে পুলিশ

আপডেট সময় : ০২:১৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬