ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলনে জবির মিছিলের অপেক্ষায় থাকতাম: নাহিদ ইসলাম বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ: রেলপথ মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫১২ দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৮২৮ প্রথম আলো অনলাইন: দিনের আলোচিত পাঁচটি খবর ৩৬ দিন সাগরে ভেসে থাকা শ্রীলঙ্কান বাবা-ছেলেকে উদ্ধার করলেন বাংলাদেশি জেলেরা বিয়ের ক্ষেত্রে ‘কবুল’ ছাড়াও যে ৫ শব্দে বৈধ হয় সম্পর্ক জ্বালানি ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-মালয়েশিয়া প্রধানমন্ত্রীর ফোনালাপ রাজশাহীর পদ্মায় নৌকাডুবি: বাবা ও ছেলে নিখোঁজ রামুর ঝটিকা মিছিলে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আসামি ৩১ জন

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে সংসদে কঠোর বিল পেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ভারতে প্রশ্নফাঁস ও পরীক্ষার অনিয়ম রুখতে কঠোর আইন প্রণয়নের লক্ষ্যে লোকসভায় একটি সংশোধনী বিল পেশ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিংহ ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ শিরোনামের এই বিলটি সংসদে উত্থাপন করেন। বিলটি আইনে পরিণত হলে প্রশ্নফাঁসের মতো ঘটনায় জড়িতদের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হবে। এছাড়া বিচার প্রক্রিয়া তিন মাসের মধ্যে সম্পন্ন করার প্রস্তাবও রাখা হয়েছে এতে।

সংসদে বিলটি পেশ হওয়ার পর তা পর্যালোচনার জন্য সাংসদদের কাছে প্রয়োজনীয় সংশোধনী ও পরামর্শ আহ্বান করা হয়েছে। তবে বিলটি উত্থাপনের সময় থেকেই উত্তপ্ত ছিল সংসদ। সরকার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছিল, কিন্তু বিরোধীরা একে ‘লোকদেখানো’ বলে মন্তব্য করেছেন। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ অভিযোগ করেন যে, বিজেপি সরকার দেশের শিক্ষাব্যবস্থায় কার্যকর সংস্কার আনতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

সোমবার সকাল থেকেই প্রশ্নফাঁস বিতর্ক এবং ছাত্র-বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে বিরোধীদের হট্টগোলে সংসদের উভয় কক্ষ বারবার মুলতবি করতে হয়। অধিবেশন চলাকালীন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, অখিলেশ যাদব এবং তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্রসহ ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিরোধী দলগুলো বিশেষ করে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও প্যালেট গান ব্যবহারের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাবদিহি দাবি করেছে। কংগ্রেস নেতা পবন খেরা দাবি করেন, আন্দোলনে নারীদের সঙ্গে পুলিশ দুর্ব্যবহার করেছে এবং সাদা পোশাকের লোকজন ছাত্রদের ওপর হামলা চালিয়েছে। প্রিয়াঙ্কা গান্ধীও প্রশ্ন তোলেন, শিক্ষার্থীদের ওপর কেন প্যালেট গান ব্যবহার করা হচ্ছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এর ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। সূত্রের খবর, সরকার এই বিল নিয়ে সংসদে প্রায় ৮-১০ ঘণ্টা দীর্ঘ আলোচনার পরিকল্পনা করলেও বিরোধীদের প্রতিবাদের মুখে সেখানে অচলাবস্থা তৈরি হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে সংসদে কঠোর বিল পেশ

আপডেট সময় : ০৪:৪২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬