ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫১২

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে। নতুন এই মৃত্যুর ফলে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে জুলাই মাসেই এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৫১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা বিভাগে দুইজন এবং চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৮৫ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৭৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের এই দুই সিটি করপোরেশনের বাইরে বিভিন্ন হাসপাতালে আরও ৪০ জন ভর্তি হয়েছেন।

দেশের অন্যান্য বিভাগের মধ্যে বরিশাল ও চট্টগ্রামে ৭৫ জন করে, খুলনায় ৮৪ জন, রাজশাহীতে ৩৪ জন, রংপুরে ২৮ জন, ময়মনসিংহে ১৩ জন এবং সিলেটে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১৪ হাজার ১৫৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৩ হাজার ৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৩২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫১২

আপডেট সময় : ০৭:৪৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬