ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চাকরিতে মেধার চেয়ে বিএনপির দলীয় পরিচয় বড়: গোলাম পরওয়ার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমানে সরকারি চাকরি ও নিয়োগে মেধার চেয়ে বিএনপির দলীয় পরিচয়কে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, বর্তমানে চাকরি পেতে মেধা বা সাক্ষাৎকারের আর প্রয়োজন নেই। বিএনপির কোনো পোর্টফোলিও বা ছাত্রদলের কোনো পদে থাকাটাই এখন যোগ্যতার মাপকাঠি হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি আওয়ামী লীগের আমলের দলীয়করণের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ যেমন সব জায়গায় ছাত্রলীগ বসিয়েছিল, এখন শুধু নাম পরিবর্তন হয়েছে কিন্তু দলীয়করণের সেই একই চরিত্র রয়ে গেছে।

সংবাদ সম্মেলনে বিএনপি সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, বিএনপি স্লোগানে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও বাস্তবে ‘সবার আগে বিএনপি’ নীতি অনুসরণ করছে। সরকারকে এ ধরনের অপরিণামদর্শী পথ থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে সামসুল আলমের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ নিয়েও তীব্র সমালোচনা করেন গোলাম পরওয়ার। তিনি দাবি করেন, সামসুল আলম একজন চিহ্নিত দলীয় ব্যক্তিত্ব এবং অবসরের পর তাকে বিএনপির সংসদীয় আসন পুনর্বিন্যাস কমিটির সদস্য করা হয়েছিল। নির্বাচন কমিশনকে প্রভাবিত করার লক্ষ্যেই এই ধরনের রাজনৈতিক নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, হামিদুর রহমান আযাদ ও আবদুল হালিমসহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

চাকরিতে মেধার চেয়ে বিএনপির দলীয় পরিচয় বড়: গোলাম পরওয়ার

আপডেট সময় : ০৬:৩১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬