ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুলশান বিভাগের নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেলেন রুহুল কবীর খান মাদক সেবন ও কারবারে জড়িত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল কারাগারে চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত কৃষক দল নেতা ফয়সাল যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অতিরিক্ত বাস ভাড়া নিলে রুট পারমিট বাতিল হবে: পরিবহনমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফ্রেশার্স ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বৈশ্বিক সংকট মোকাবিলায় নতুন করে ভাবার আহ্বান গুতেরেসের অর্থনীতি ও বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

জনমনে বিভ্রান্তি ছড়াতেই বিরোধী দলের লংমার্চ: রিজভী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরোধী দলের লংমার্চ কর্মসূচিকে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা বলে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি মন্তব্য করেছেন যে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পেছনে থাকা বৈশ্বিক সংকটের বাস্তব চিত্র তুলে না ধরে বিরোধী দল কেবল ব্যক্তিগত আক্রমণে মেতে উঠেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বিরোধী দল হিসেবে সংসদ ও রাজপথে আন্দোলন করার অধিকার তাদের রয়েছে এবং এটি একটি গণতান্ত্রিক অধিকার। এ কারণে বর্তমান সরকার তাদের কোনো কর্মসূচিতে কোনো ধরনের বাধা সৃষ্টি করেনি। তবে বৈশ্বিক সংকটের প্রকৃত প্রভাব আড়াল করে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

রাজশাহী রেলস্টেশনে সাম্প্রতিক হামলার ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে রিজভী বলেন, একটি গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা সেখানে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, জনগণের সাথে বারবার প্রতারণা করার কারণেই সাধারণ মানুষ জামায়াতকে গ্রহণ করেনি। তারা এখনো প্রতিনিয়ত জনগণের সাথে প্রতারণামূলক আচরণ করে যাচ্ছে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির এই নেতা জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। এর ফলে চলমান বৈশ্বিক সংকট কিছুটা হলেও মোকাবেলা করা সম্ভব হচ্ছে। বিশ্বব্যাপী বিরাজমান এই সংকট কেটে গেলে জনগণের ভোগান্তিও দ্রুত হ্রাস পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

জনমনে বিভ্রান্তি ছড়াতেই বিরোধী দলের লংমার্চ: রিজভী

আপডেট সময় : ০৫:২০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬