ঢাকা ০১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডায়াবেটিস নিয়ন্ত্রণে তালের শাঁস ও ওলকচু: গবেষণায় মিলল নতুন তথ্য ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ ঢামেক হাসপাতাল চত্বর থেকে দুই ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার শ্রাবণের মেঘগুলো গানে শিক্ষকদের ডিজিটাল প্রতিবাদ ঝড়-বজ্রপাতের সময় সুরক্ষিত থাকতে যেসব নিয়ম মেনে চলবেন জার্মানির বার্লিনে হামলাকারী সন্দেহভাজন যুবক পুলিশের গুলিতে নিহত মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের প্রমোশনাল পার্টনার হলেন ঈশায়া তাহসিন হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেইল, রংপুরে গ্রেপ্তার দুই যুবক রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় দুই যাত্রী নিহত, আহত ৮ মুন্সীগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সুদমুক্ত ঋণের চেক বিতরণ

ভিমরুলী পেয়ারা বাগানে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে প্রশাসনের নিষেধাজ্ঞা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ঝালকাঠির সদর উপজেলার কীর্তিপাশা ও ভিমরুলীসহ বিভিন্ন পেয়ারাবাগান এলাকায় পর্যটকদের অশালীন আচরণ, উচ্চশব্দে গান বাজানো এবং নৌভ্রমণে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে ঝালকাঠি সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি বা নোটিশ জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনশৃঙ্খলা রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, প্রশাসনের বারবার আহ্বান সত্ত্বেও এক শ্রেণির পর্যটক নিয়মকানুনের তোয়াক্কা করছেন না। উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো এবং দ্রুতগতির ইঞ্জিনচালিত ট্রলার চলাচলের কারণে স্থানীয় চাষিদের পেয়ারা বোঝাই ডিঙি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটছে। এমনকি গত ১৭ জুলাই সানি (১৩) নামের এক কিশোর পর্যটক আমগাছ থেকে খালে লাফিয়ে পড়ে নিখোঁজ হয় এবং ৫ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া গত শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকেই ভাসমান হাটে পর্যটকরা উচ্চ শব্দে গান বাজিয়ে পরিবেশ দূষিত করে তোলে এবং পানির ঢেউয়ে কয়েকটি পেয়ারা বোঝাই নৌকা ডুবিয়ে দেয়।

এসব দুর্ঘটনা এড়াতে ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ স্বাক্ষরিত নোটিশে ৮টি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, পেয়ারা বাগান পরিভ্রমণকালে পর্যটকরা ডিজে সিস্টেম, লাউড স্পিকার এবং হাই-ভলিউমের সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারবেন না। বাগানের স্বাভাবিক পরিবেশ ও জলজ-স্থলজ প্রাণীর ক্ষতি এড়াতে বড় ইঞ্জিনচালিত ট্রলারের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং পর্যটকদের ছোট বা মাঝারি আকারের ইঞ্জিনবিহীন নৌকা ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, পর্যটকদের ব্যবহৃত প্লাস্টিক, পলিথিন বা খাবারের বর্জ্য পানিতে ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ এবং প্রতিটি নৌযানে অবশ্যই ডাস্টবিন রাখতে হবে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি ট্রলার বা নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে কোনো নৌযান চলাচল করতে পারবে না। অনুমতি ছাড়া বাগানে প্রবেশ, পেয়ারা বা আমড়া ছেঁড়া এবং গাছের ডালপালা ভাঙা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ইভটিজিং বন্ধ ও শালীনতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, কেবল নোটিশ জারির মাধ্যমে এই বিশৃঙ্খলা থামানো যাচ্ছে না। তারা নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানার দাবি জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ জানান, পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে এই নির্দেশনা জারি করা হয়েছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ভিমরুলী পেয়ারা বাগানে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে প্রশাসনের নিষেধাজ্ঞা

আপডেট সময় : ১২:১১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬