ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

ঢামেক হাসপাতাল চত্বর থেকে দুই ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বর থেকে দুই ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করা হয়। মৃত নারীদের আনুমানিক বয়স ৫৫ থেকে ৬০ বছর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালের জরুরি বিভাগের পাশে ওই দুই নারীকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশ ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীর সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত নারীরা ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরেই অবস্থান করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই তাদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ঢামেক হাসপাতাল চত্বর থেকে দুই ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬