ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী সপ্তাহ থেকে গ্যাস পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রীর মাটিরাঙ্গায় শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করল সেনাবাহিনী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার সতর্কতা তালতলীতে পূবালী ব্যাংকের বাংলা কিউআর ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু ১৯৪ আরোহী নিয়ে রাজকোটে ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ এখন ভুল তথ্য ও অপপ্রচার: তথ্যমন্ত্রী পটিয়ায় অপহৃত শিশু জায়হানের মরদেহ উদ্ধার, আটক ৫ প্রতিবেশী ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে সংসদে কঠোর বিল পেশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ও অনুদান বাড়িয়ে সরকারের প্রজ্ঞাপন আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্য

আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ আসবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার দুপুরে আনোয়ারার বেলচূড়া এলাকায় এই অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা থাকলেও অবকাঠামোসহ সামগ্রিক বিনিয়োগ মিলিয়ে তা এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। তিনি আরও উল্লেখ করেন, এই প্রকল্পটি শুধু আনোয়ারার জন্য নয়, বরং পুরো দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার যে লক্ষ্যমাত্রা রয়েছে, এই বিনিয়োগ সেই পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সরকার এক কোটি কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা করেছে এবং এই অর্থনৈতিক অঞ্চলে এক লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়া শক্তিশালী সাপ্লাই চেইন, সেবা খাত, আবাসন, পরিবহন ও লজিস্টিকস সুবিধার মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এছাড়া বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) প্রেসিডেন্ট, স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) প্রেসিডেন্ট, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, বেজার ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি কর্মকর্তাসহ দেশ

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্য

আপডেট সময় : ০৪:৩৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬