ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাট কারাগারে ধারণক্ষমতার তিন গুণ বন্দি, তীব্র স্বাস্থ্যঝুঁকি ইরানের বিমান চলাচলের ওপর সর্বাত্মক মার্কিন নিষেধাজ্ঞা সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী ও হিন্দু পরিবারের মেয়েদের অধিকার জাতিসংঘে ইরান-যুক্তরাষ্ট্রের ৩ ঘণ্টার বৈঠক, নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের ডিএসইর ১ কোটি ৪০ লাখ টাকার জরিমানা মওকুফ চায় প্রাইম ফাইন্যান্স সচিবদের চেয়ে কম বেতন পাচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, সম্মানি বাড়ানোর উদ্যোগ টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার অবসরের ইঙ্গিত দিলেন মেসির দীর্ঘদিনের সতীর্থ নিকোলাস তালিয়াফিকো নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছে সন্দেহজনক স্যুটকেস ঘিরে বোম আতঙ্ক পথঘাট পরিচ্ছন্ন রাখা ঈমানের দাবি ও সদকার সওয়াব

তালতলীতে পূবালী ব্যাংকের বাংলা কিউআর ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার তালতলীতে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘বাংলা কিউআর’ ও ক্যাশলেস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে তালতলী উপশাখার আয়োজনে ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে সদরে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের তালতলী উপশাখার ব্যবস্থাপক মো. আল আমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা শাখার ব্যবস্থাপক মো. এমরান হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও তালতলী বহুমুখী ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম মামুন, সাধারণ সম্পাদক চুন্নু হাওলাদার, তালতলী উপশাখার কর্মকর্তা মিঠুন দেবনাথ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. ইউনুস আলী, তালতলী পরিবেশক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহা. আবু বকর সিদ্দিক, গণ অধিকার পরিষদের সভাপতি মো. নাসিরুদ্দিন মুন্সী এবং তালতলী আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মো. শাহিন আলম। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই আয়োজনে অংশ নেন।

আলোচনা সভায় তালতলী উপশাখার কর্মকর্তা মিঠুন দেবনাথ বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে গত ১ জুলাই থেকে বাংলা কিউআর ক্যাম্পেইন চালু হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে গ্রাহকেরা অত্যন্ত দ্রুত, নিরাপদ এবং কোনো ঝামেলা ছাড়াই ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করতে পারবেন। এতে নগদ টাকা বহনের ঝুঁকি যেমন কমবে, তেমনি দেশে ক্যাশলেস লেনদেনের পরিধি আরও প্রসারিত হবে।

তিনি আরও যোগ করেন, বাংলা কিউআরের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে এবং সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থায় ডিজিটাল লেনদেনের গতি ত্বরান্বিত হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

তালতলীতে পূবালী ব্যাংকের বাংলা কিউআর ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

আপডেট সময় : ০৫:২৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬