ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের জমজমাট লড়াই পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে বহু ভবন ৮ হাজার লবণচাষি মাঠে নামার অপেক্ষায়, শঙ্কায় ন্যায্যমূল্য ইরান যুদ্ধের খেসারত দিচ্ছে জনগণ, ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা চাপ অব্যাহত থাকলে মোদি সরকারের পতন নিশ্চিত: রাহুল গান্ধী ১১ বছর ধরে বন্ধ এমআরআই, দিনাজপুর মেডিকেলে ব্যাহত চিকিৎসাসেবা ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই শিক্ষাব্যবস্থা ধ্বংসের জন্য বিগত সরকারকে দায়ী করলেন রিজভী মাদারগঞ্জে আরও দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাপেক্স শিক্ষকদের বেতন সংকটে বন্ধ লামার মিরিঞ্জা প্রাথমিক বিদ্যালয়

জুলাইয়ের ২৫ দিনে রেকর্ড ২২৯ কোটি ডলারের প্রবাসী আয়

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ২৫ দিনেই দেশে রেকর্ড ২২৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। প্রতি ডলার ১২২.৭৫ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৮ হাজার ২২৬ কোটি টাকা। রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের এই প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৯৯ কোটি ৮২ লাখ ৮২ হাজার মার্কিন ডলার। সে হিসেবে এ বছর প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৫ শতাংশ।

ব্যাংকভিত্তিক তথ্য অনুযায়ী, প্রবাসী আয়ের সিংহভাগ এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে, যার পরিমাণ ১৬৫ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। এছাড়া রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৩৩ কোটি ৭১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এবং বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ৩৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার দেশে এসেছে।

খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, ডলারের বাজারের তুলনামূলক স্থিতিশীলতা এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন প্রণোদনা প্রবাসীদের আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার প্রতি আগ্রহী করে তুলেছে। এই ধারায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

জুলাইয়ের ২৫ দিনে রেকর্ড ২২৯ কোটি ডলারের প্রবাসী আয়

আপডেট সময় : ০৬:৩৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬