ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী

সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ এখন ভুল তথ্য ও অপপ্রচার: তথ্যমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতার মতো বিষয়কে কাঠামোগত করতে না পারার কারণে আগে শুধু সংবাদমাধ্যমের স্বাধীনতা (ফ্রিডম অব প্রেস) একটি বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু বর্তমানে তার চেয়েও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভুল তথ্য (মিস ইনফরমেশন) ও অপপ্রচার (ডিস ইনফরমেশন)। আজ সোমবার বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দেন। তিনি জানতে চান, সাংবাদিকদের জীবনমানের কোনো পরিবর্তন ঘটেছে কি না, পেশাগত নিরাপত্তার মাত্রা বেড়েছে কি না, বেতনের নিশ্চয়তা ও পেশাগত পরিবেশ উন্নত হয়েছে কি না। এছাড়া সাংবাদিক ও মালিকের মধ্যে সম্মানজনক সম্পর্ক গড়ে উঠেছে কি না এবং ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকারের ভূমিকা কতটা কার্যকর হয়েছে, সেটি নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সময়ের বিরোধটা রাষ্ট্র বা গোয়েন্দা বাহিনীর সঙ্গে মুক্ত সাংবাদিকতার সাহসী ব্যক্তিদের নয়। বরং এখন বড় বিষয় হচ্ছে, একজন পেশাদার, মেধাবী ও যোগ্য সাংবাদিক এই পেশায় সম্মান ও মর্যাদার সঙ্গে টিকে থাকতে পারবেন কি পারবেন না।

সভায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বারী সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কাওছার হোসেন খন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতারা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।

উল্লেখ্য, বরিশালে সফরের অংশ হিসেবে এর আগে সকালে তথ্যমন্ত্রী বরিশাল সদর উপজেলার চরকাউয়ার স্বনির্ভর খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে তিনি বরিশাল বিভাগের স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তা এবং শেরেবাংলা মেডিকেল কলেজের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় যোগ দেন।

এর আগে সকাল ১০টায় বরিশাল সদর উপজেলার চরকাউয়ার স্বনির্ভর খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তথ্যমন্ত্রী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ এখন ভুল তথ্য ও অপপ্রচার: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৫:০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬